মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে ফুটবলারদের দাবি মেনে নিল ফিফা

ফিফা ভবন। ছবি : সংগৃহীত
ফিফা ভবন। ছবি : সংগৃহীত

ফুটবলারদের দীর্ঘদিনের দাবির কাছে শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হলো ফিফা। ক্লান্তিকর সূচি, লাগাতার ম্যাচ এবং বিশ্রামের ঘাটতি নিয়ে বহুদিন ধরেই সমালোচনার মুখে ছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার সেই সমালোচনাই বাস্তবতা বদলাতে বাধ্য করল ফিফাকে।

নিউইয়র্কে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো খেলোয়াড় ইউনিয়নগুলোর সঙ্গে এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছান। বৈঠকের পর ফিফা ঘোষণা করে, এখন থেকে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে খেলোয়াড়দের ম্যাচের মাঝে ন্যূনতম ৭২ ঘণ্টার বিশ্রাম এবং মৌসুম শেষে কমপক্ষে ২১ দিনের ছুটি নিশ্চিত করতে হবে।

বিশ্বজুড়ে ফুটবলাররা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, ম্যাচের চাপ, কম বিশ্রাম এবং ভ্রমণের ক্লান্তিতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের হানি হচ্ছে। সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপের সময় ফরাসি ফুটবলার ইউনিয়ন ও ফিফপ্রো ফিফার বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি দেয়, যেখানে বলা হয় : ‘ফুটবলারদের ক্লান্তি, চোট কিংবা মানসিক চাপ- কোনোটাই যেন ফিফার কাছে গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ আর আয়োজনে মত্ত ইনফান্তিনো ফুটবলকে একটি নিছক বাণিজ্যে পরিণত করেছেন।’

নতুন নিয়মে যা থাকছে

  • ম্যাচের মাঝে অন্তত ৭২ ঘণ্টার বিশ্রাম
  • প্রতি মৌসুমের শেষে ২১ দিনের ছুটি বাধ্যতামূলক
  • প্রতি সপ্তাহে একদিন পূর্ণ বিশ্রাম
  • আন্তর্জাতিক ক্যালেন্ডারে আবহাওয়া ও ভ্রমণঝুঁকি বিবেচনায় সূচি নির্ধারণ
  • বেতন-ভাতা, বৈষম্য, হয়রানি রোধে কড়া সুরক্ষা নীতি
  • নারী ফুটবলের উন্নয়ন ও স্থানান্তর নীতিতে সংস্কার

বিশ্বজুড়ে ফুটবলার ও ভক্তরা ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও এখন মূল প্রশ্ন- এই নিয়মগুলো আদৌ কী বাস্তবায়িত হবে? কারণ ফিফার ঘোষণার পাশাপাশি লিগ ও ক্লাবগুলোকেও এ নিয়ম মেনে চলতে হবে।

ফুটবলারদের স্বাস্থ্য, সম্মান ও অধিকার নিয়ে যে আলোচনার সূচনা হয়েছিল, এবার তা নতুন অধ্যায়ে পা রাখল। ‘অবশেষে ফুটবলারদের দাবি মেনে নিল ফিফা’ শিরোনামটা শুধু স্বস্তির নয়, বরং এটা বিশ্ব ফুটবলের ভবিষ্যতের এক আশার আলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X