মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৮:৩৮ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাশফোর্ডকে নিয়ে বার্সেলোনার স্বপ্ন বাস্তবের পথে

মার্কাস রাশফোর্ড। ছবি : সংগৃহীত
মার্কাস রাশফোর্ড। ছবি : সংগৃহীত

মার্কাস রাশফোর্ডকে নিয়ে বহুদিন ধরে চলা জল্পনার অবসান ঘটতে চলেছে। ইংলিশ ফরোয়ার্ডকে দলে নিতে বার্সেলোনা যে প্রস্তাব দিয়েছে, তা গ্রহণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক মৌসুমের ধারে নেওয়ার প্রস্তাবের সঙ্গে থাকছে স্থায়ীভাবে কিনে নেওয়ার অপশনও। এখন দুই ক্লাবের আলোচনার চূড়ান্ত ধাপ চলছে, এরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য উড়াল দেবেন ইংলিশ তারকা।

‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন কোচ হান্সি ফ্লিক রাশফোর্ডের সঙ্গে দেখা করেছেন এবং তার বার্সায় যোগদানে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরেই বাঁ দিক থেকে আক্রমণে একজন কার্যকরী খেলোয়াড় খুঁজছিল কাতালান ক্লাবটি। রাশফোর্ড সেই শূন্যস্থান পূরণের যোগ্য হিসেবেই ভাবা হচ্ছে। আর আর্থিক অনিশ্চয়তার মাঝে ধারে নেওয়ার পরিকল্পনা বার্সার জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে।

ম্যানইউতে কোচ রুবেন আমোরিমের অধীনে রাশফোর্ড তেমন সুযোগ পাননি। চলতি বছরের জানুয়ারিতে ধারে খেলেছিলেন অ্যাস্টন ভিলার হয়ে, যেখানে ১৭টি ম্যাচে মাঠে নামেন এবং কিছুটা হলেও ফর্ম ফিরে পান। তবে ইউনাইটেডের হয়ে ভবিষ্যৎ অনিশ্চিত দেখে এবার স্থায়ীভাবেই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে প্রস্তুত ইংলিশ ফরোয়ার্ড।

রাশফোর্ডের বিদায়ের পর এবার দলে থাকা আরও কিছু অনাবশ্যক খেলোয়াড়কে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ইউনাইটেড। এই তালিকায় রয়েছেন জাদোন সাঞ্চো, অ্যান্টনি এবং আলেহান্দ্রো গারনাচোর মতো ফুটবলাররা।

বার্সেলোনায় রাশফোর্ডের এই সম্ভাব্য নতুন অধ্যায় কতটা সফল হয়, সেটা সময়ই বলবে। তবে তার বিদায়ের মধ্য দিয়ে ম্যানইউতে একটি যুগের সমাপ্তি ঘটছে বললে ভুল হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X