স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৩:১৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালে নতুন জার্সি নম্বর পাচ্ছেন এমবাপ্পে!

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের প্রথম মৌসুমটা ছিল রাজকীয়। ৪৪ গোল করে দলকে ট্রফি এনে দিতে না পারলেও জিতেছেন লা লিগার পিচিচি ট্রফি এবং ইউরোপিয়ান গোল্ডেন বুট। এবার নতুন মৌসুম শুরুর আগে আরও একটি বড় পুরস্কার অপেক্ষা করছে তার জন্য—রিয়ালের ১০ নম্বর জার্সি।

স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মদ্রিচের ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি গ্রহণ করতে যাচ্ছেন। গত মৌসুমে এমবাপ্পে ৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন, যেটি এর আগে করিম বেনজেমার গায়ে দেখা গেছে। কিন্তু জাতীয় দল ফ্রান্সের হয়ে বরাবরই ১০ নম্বর জার্সিই তার পরিচয় বহন করে। সেই নম্বর এবার ক্লাব স্তরেও পেতে যাচ্ছেন এমবাপ্পে।

লুকা মদ্রিচ চলতি গ্রীষ্মে রিয়াল ছেড়ে যোগ দিয়েছেন এসি মিলানে। তার বিদায়ের পর ১০ নম্বর জার্সি খালি হয়ে যায়, যা এমবাপ্পের জন্য মানসিকভাবেও তাৎপর্যপূর্ণ। কারণ, মোনাকো থেকেই তিনি এই নম্বরের প্রতি ভালোবাসা পোষণ করে আসছেন।

গত মৌসুমে 'এমবাপ্পে ৯' লেখা জার্সি রেকর্ডসংখ্যক বিক্রি হয়েছিল। এবার নতুন করে 'এমবাপ্পে ১০' জার্সি বাজারে ছাড়লে ফের জার্সি বিক্রিতে চাঙ্গাভাব দেখা যাবে বলে ধারণা ক্লাব কর্তৃপক্ষের। এটি এমবাপ্পের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে।

এমবাপ্পে বর্তমানে ছুটিতে আছেন। ৪ আগস্ট দলের অনুশীলনে ফিরবেন এবং আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রথম লা লিগা ম্যাচে মাঠে নামবেন বলে জানা গেছে।

এখন প্রশ্ন—১০ নম্বর জার্সিতে কি আরও উজ্জ্বল হবেন এমবাপ্পে? সময়ই দেবে সেই উত্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X