স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

গোলের পর এনদ্রিকের উদযাপন। ছবি : সংগৃহীত
গোলের পর এনদ্রিকের উদযাপন। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দেওয়ার পর থেকেই এনদ্রিক পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন। লিগ ওয়ান ম্যাচে এই তরুণ তুর্কি হ্যাটট্রিক করে নিজের জাত চিনিয়েছেন। মেতজের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ে এনদ্রিক লিওঁর ইতিহাসে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন।

এই জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করল লিওঁ। পাওলো ফনসেকার দলের হয়ে এনদ্রিক ছাড়াও গোল করেছেন রুবেন ক্লাইভার্ট এবং টাইলর মর্টন।

২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধের জন্য রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দেন এনদ্রিক। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রথম তিন ম্যাচে তিনি ৪ গোল করেছেন। ২০১৭ সালের আগস্টে মারিয়ানো দিয়াজের পর ক্লাবটির হয়ে এটিই কোনো খেলোয়াড়ের সেরা শুরু। ১৯ বছর ১৮৮ দিন বয়সে হ্যাটট্রিক করে তিনি বার্নার্ড লাকোম্বের (১৯ বছর ১৯৬ দিন) রেকর্ড ভেঙে লিওঁর সর্বকনিষ্ট হ্যাটট্রিককারী হিসেবে নাম লিখিয়েছেন।

২১ শতকের পরিসংখ্যানে লিগ ওয়ানে এনদ্রিকের চেয়ে কম বয়সে হ্যাটট্রিক করেছেন মাত্র তিনজন—জেরেমি মেনেজ (২০০৫), কিলিয়ান এমবাপ্পে (২০১৭) এবং উসমান দেম্বেলে (২০১৬)। ব্রাজিলিয়ান এনদ্রিক লিওঁর হয়ে লিগ গোল করা ২৫তম ব্রাজিলিয়ান খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, মেতজের বিপক্ষে এনদ্রিক গোলে মোট ৬ শট নিয়েছিলেন।

২০০৬-০৭ মৌসুম থেকে অপটা তথ্য বিশ্লেষণ শুরু করার পর, ক্লাবের কোনো খেলোয়াড়ের পক্ষে এটিই সর্বোচ্চ শটের যৌথ রেকর্ড, ২০১৬ সালে মোনাকোর বিপক্ষে আলেকজান্ডার লাকাজেত এ কৃতিত্ব দেখিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১০

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১১

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১২

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৩

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৪

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৫

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৬

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৭

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৮

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৯

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

২০
X