স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

দুইয়ে এমবাপ্পে, শীর্ষে রোনালদো

রোনালদো ও এমবাপ্পে। ছবি : সংগৃহীত
রোনালদো ও এমবাপ্পে। ছবি : সংগৃহীত

লা লিগায় নিজের ৫০তম গোল পূরণ করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে এই শতাব্দীতে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে তিনি এই মাইলফলকে পৌঁছালেন। এই তালিকায় এমবাপ্পের চেয়ে এগিয়ে আছেন কেবলমাত্র সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০২৪ সালে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পের ৫০ গোল করতে লেগেছে মাত্র ৫৩ ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে এই গোলটি করেন তিনি।

তবে রোনালদো এই মাইলফলক স্পর্শ করেছিলেন আরও দ্রুত- ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেওয়ার পর মাত্র ৫১ ম্যাচেই ৫০ গোল পূর্ণ করেন তিনি।

এরপর রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ২৯২ ম্যাচে ৩১১ গোল করেন, যা একটি বিশাল রেকর্ড। এই রেকর্ড এমবাপ্পের জন্য এখনো স্বপ্নের মতোই।

লেভান্তের বিপক্ষে ম্যাচের পর রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘এমবাপ্পের প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। সে আমাদের নেতা। হাঁটুর ব্যথা নিয়েও সে খেলতে নেমেছে এবং দলকে সাহায্য করতে চেয়েছে। এমবাপ্পে অসাধারণ একজন ছেলে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X