স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৯:১৮ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ব্রাজিলের কোপা আমেরিকা জয়

ট্রফি হাতে ব্রাজিল দলের উল্লাস। ছবি : সংগৃহীত
ট্রফি হাতে ব্রাজিল দলের উল্লাস। ছবি : সংগৃহীত

৩৯ বছর বয়সেও থেমে নেই মার্তা। অতিরিক্ত সময়ে মাঠে নেমে জোড়া গোল করে দলকে ম্যাচে ফেরান, এরপর টাইব্রেকারে নিশ্চিত করেন ইতিহাস। লাতিন আমেরিকার নারী ফুটবলের মহাযুদ্ধ, কোপা আমেরিকা ফেমিনিনার নাটকীয় ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

ইকুয়েডরের রদ্রিগো পাজ ডেলগাদো স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত এই ফাইনালে তিনবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় ব্রাজিল। নির্ধারিত সময়ে ৩-৩, অতিরিক্ত সময় শেষে ৪-৪ সমতা—শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় তারা।

৮২তম মিনিটে বদলি নেমেই আলো ছড়ান মার্তা। ষষ্ঠ মিনিটের ইনজুরি সময়ে প্রথম গোল করে সমতা ফেরান (৩-৩), এরপর অতিরিক্ত সময়ে ব্রাজিলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। যদিও কলম্বিয়ার লেইসি সান্তোস ১১৫তম মিনিটে গোল করে ম্যাচে ফেরান দলকে।

টাইব্রেকারে ব্রাজিলের গোলরক্ষক লোরেনা দা সিলভা ছিলেন দুর্দান্ত। দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে জয় এনে দেন এবং নিশ্চিত করেন ব্রাজিলের টানা পঞ্চম শিরোপা।

মার্তা এর আগে ছয়টি বিশ্বকাপ ও ছয়টি অলিম্পিকে খেলেছেন। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ১২২, ম্যাচ ২০৬টি। এদিন তার অভিজ্ঞতা ও নেতৃত্বই ফাইনালে পার্থক্য গড়ে দেয়।

ব্রাজিলের হয়ে অ্যাঞ্জেলিনা আলোনসো (৪৫তম মিনিট) ও আমান্ডা গুতিয়েরেস (৮০তম মিনিট) গোল করেন। অলিম্পিকে রুপাজয়ী এই দলের গুতিয়েরেস এই টুর্নামেন্টে ছয় গোল করে শীর্ষ গোলদাতা হন, তার সঙ্গে সমানসংখ্যক গোল করেছেন প্যারাগুয়ের ক্লাউডিয়া মার্টিনেজ।

কলম্বিয়ার হয়ে গোল করেন লিন্ডা কাইসেদো (২৫তম মিনিট), মায়রা রামিরেজ (৮৮তম মিনিট) ও লেইসি সান্তোস (১১৫তম মিনিট)। এ ছাড়া ব্রাজিল ডিফেন্ডার তার্সিয়ানে আত্মঘাতী গোল করেন (৬৯তম মিনিট), যা তৃতীয়বারের মতো লিড এনে দেয় কলম্বিয়াকে।

এই জয়ে দক্ষিণ আমেরিকায় নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করল ব্রাজিল নারী দল। কোপা আমেরিকার ৯টি আসরের ৮টিই এখন তাদের দখলে। বিশ্বকাপে ২০০৭ সালের রানার্স-আপ হওয়াই তাদের সেরা সাফল্য, অলিম্পিক ফাইনালেও উঠেছে তিনবার।

এই ম্যাচটি ছিল ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তবে এবারের নাটকীয়তা, রোমাঞ্চ আর মার্তার ‘লিজেন্ডারি’ প্রত্যাবর্তন একে করে তুলেছে অবিস্মরণীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X