স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সমতায় শেষ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

গোলের পর মোরসালিনের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর মোরসালিনের উল্লাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের ফুটবল সিরিজটি অমীমাংশিতভাবে শেষ হয়েছে। প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ও শেষ খেলাতেও ১-১ সমতায় করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রীতি ফুটবল ম্যাচে পিছিয়ে পড়েও তরুণ স্ট্রাইকার শেখ মোরসালিনের গোলে সমতায় ফেরে জামাল ভূঁইয়ার দল।

কিংস অ্যারেনায় বৃষ্টি বিঘ্নিত প্রথমোর্ধে ফুটবল থেকে শারীরিক শক্তি প্রদর্শনে বেশি মনোযোগী ছিল দুদলের ফুটবলাররা। ১৮ মিনিটে একটা ফাউলকে কেন্দ্র করে ডাগআউটে ঝামেলা শুরু করে দুদলের স্টাফরা। এ ঘটনায় বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন ও আফগান কোচ আব্দুল্লাহ আল মুতাইরিকে লাল কার্ড দেখান নেপালিজ রেফারি।

আফগানদের দুটি শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বাংলাদেশ গোলকিপার জিকো। ম্যাচের ৩৮ মিনিটে আফগান গোলপোস্টে জোড়ালো শট নেন রাকিব। সফরকারী গোলকিপার দক্ষতার সঙ্গে প্রতিহত করেন। ৪৫ মিনিটের গোলের সহজ সুযোগ মিস করে লাল-সবুজ জার্সিধারীরা। প্রতিপক্ষের ডি-বক্সে বল পেয়েও গোল করতে পারেনি।

বিরতি থেকে ফিরে এসে বারবার আক্রমণে উঠে আসে বাংলাদেশ। ভেজা মাঠে খেই হারিয়ে বসে আফগান ফুটবলাররা। অন্যদিকে ভেজা মাঠে একের পর এক আক্রমণে আফগানিস্তানের ডিফেন্স লাইনকে ব্যস্ত করে তোলে মোরসালিন-রাকিবরা। কিন্তু ম্যাচে ৫২তম মিনিটে কর্নার কিক থেকে গোল হজম করে বসে বাংলাদেশ।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ শানায় বাংলাদেশ। তবে গোল আদায় করতে বেশিক্ষন সময় নেয়নি কাবরেরা শিষ্যরা। ম্যাচের ৬১ মিনিটে গোল করে সমতায় ফেরান তরুণ টাইগার ফরোয়ার্ড মোরসালিন। হলুদ কার্ডের ম্যাচে ৭১ মিনিটের হলুদ কার্ড দেখেন আফগান অধিনায়ক। পুরো ম্যাচে নেপালের রেফারি প্রাঞ্জল ছেত্রী দুদলের খেলায়াড়দের ৭টি হলুদ কার্ড দেখান। এছাড়াও বাংলাদেশ ও আফগানিস্তানের কোচিং স্টাফকে ২টি লাল কার্ড প্রর্দশন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X