স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ
ফুটবল গুঞ্জন

ইয়ামালকে ছেড়ে রিয়াল তারকার প্রেমে মজেছেন নিকি নিকোল!

ইয়ামালকে বিদায়, রিয়াল তারকার দিকে নিকির মন! ছবি : সংগৃহীত
ইয়ামালকে বিদায়, রিয়াল তারকার দিকে নিকির মন! ছবি : সংগৃহীত

ফুটবল মাঠের মতো প্রেমের মঞ্চেও নাকি শুরু হয়ে গেছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের নতুন লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন বলছে, বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন র‌্যাপার নিকি নিকোলের সম্পর্ক টেকেনি। মাত্র ১৩ দিনের মধ্যেই ব্রেকআপ তাদের। আর এর পেছনে দায়ী রিয়াল মাদ্রিদের নতুন তারকা মাস্তানতুনোর। ইয়ামালকে ছেড়ে নিকি নাকি মন দিয়েছেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনোর প্রতি!

১৮ বছর বয়সী মাস্তানতুনো সম্প্রতি রিভার প্লেট থেকে যোগ দিয়েছেন রিয়ালে। বার্সা-রিয়ালের অনুরাগীদের মধ্যে মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এই গুঞ্জন এখন নতুন মাত্রা যোগ করেছে। কারণ, ইয়ামাল ও মাস্তানতুনো দুজনই সমবয়সী, আর একই সঙ্গে দুজনই আক্রমণভাগের তরুণ সেনসেশন।

তবে এই খবর ঘিরে ভক্তদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। কেউ কেউ ঠাট্টা করে লিখেছেন, ‘পুরো সম্পর্ক টিকল না দুই সপ্তাহও!’ আবার অনেকে নিকিকে উদ্দেশ করে বলেছেন, ‘বয়ফ্রেন্ড পাল্টান আমার গোসলের থেকেও দ্রুত।’ অন্যদিকে, একাংশ দাবি করছে— মাস্তানতুনো এরই মধ্যে ফিও অগাস্তিনেল্লি নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িত, তাই এ গুঞ্জনে সত্যতা নেই।

নিকোল নিজে এখনো মুখ খোলেননি। তবে ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন শিল্পীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ইনস্টাগ্রামে তার অনুসারী ২২ মিলিয়নের বেশি, আর স্পটিফাইতে প্রায় ১৮ মিলিয়ন মাসিক শ্রোতা। উল্লেখ্য, এর আগেও নিকোলকে ঘিরে ফুটবল-সংক্রান্ত প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল—গত বছর তার নাম জড়িয়েছিল চেলসির এনজো ফার্নান্দেজের সঙ্গে।

অবশ্য ইয়ামালের বাবা মুনির নাসরাউই এসব গুঞ্জনকে পাত্তাই দিতে চান না। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এগুলো বাচ্চাদের ব্যাপার। আমি তো ওকে (নিকোলকে) চিনিই না, ওর মুখটাই জানি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X