স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন গায়িকার প্রেমে ভালোই মজেছেন ইয়ামাল

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল এবং আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলকে ঘিরে আবারও গুঞ্জন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি প্রকাশ করে তারা যেন ইঙ্গিতই দিলেন বিশেষ সম্পর্কের।

সোমবার সকালে ইয়ামাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, জন্মদিনের কেক সামনে রেখে নিকি নিকোলের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন বার্সার এই তরুণ ফরোয়ার্ড। ধারণা করা হচ্ছে, নিকির ২৫তম জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন।

এটাই প্রথম নয়। চলতি মাসের শুরুতে এক নাইটক্লাবে দু’জনকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছিল গসিপ মিডিয়া। আবার লিগের প্রথম ম্যাচ শেষে ফ্রান্সের মোনাকোর রাস্তায় তাদের হাঁটতেও দেখেছেন অনেকে। ফলে সম্পর্ক নিয়ে জল্পনা ক্রমশ জোরদার হচ্ছে।

তবে ইয়ামালের বাবা এই প্রসঙ্গে বেশ সোজাসাপ্টা। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘এসব আসলে ছোটদের ব্যাপার। আমি ছেলের পিছু নিয়ে দেখব সে কাকে ভালোবাসছে, কাকে নয়— তা সম্ভব নয়। প্রত্যেকেরই কিছুটা ব্যক্তিগত গোপনীয়তা থাকা দরকার।’

ইয়ামালের ব্যক্তিগত জীবন আগেও বিতর্কে জড়িয়েছে। তার ১৮তম জন্মদিনে বামন ও মডেল ভাড়া করে পার্টি আয়োজন সমালোচনার জন্ম দিয়েছিল। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে সবসময়ই আলোচনায় থাকেন তিনি। বর্তমানে বার্সেলোনার জার্সিতে ১০ নম্বর পরে খেলছেন এই ফরোয়ার্ড। ২০২৫-২৬ মৌসুমে তার কাছ থেকে অনেক প্রত্যাশা ক্লাবের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X