মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল আরও তিন দেশ

২০২৬ ফিফা বিশ্বকাপ। ‍ ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ। ‍ ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের আগামী আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে আগেই আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। এবার আরও তিনটি দেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হলো।

বিশ্বকাপের আগামী আসরের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। বৃহস্পতিবার লাতিন আমেরিকা আঞ্চলিক বাছাইপর্বের শেষের আগের রাউন্ডে সুখবরটি পেয়েছে এই তিন দল।

ঘরের মাঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ড্র-ই যথেষ্ট ছিল উরুগুয়ের। তবে পেরুকে ৩-০ গোলে হারিয়ে জয়ের আনন্দে দ্বিগুণ উৎসব করে তারা। রদ্রিগো আগুইরে ১৪ মিনিটে হেডে প্রথম গোল দেন, ৫৯ মিনিটে জর্জিয়ান দে আরাসকেতা ব্যবধান বাড়ান, আর শেষ দিকে ফেদেরিকো ভিনিয়াস গোল করলে নিশ্চিত হয় উরুগুয়ের বিশ্বকাপে অংশগ্রহণ।

নবমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ঘরের মাঠে ইতোমধ্যেই যোগ্যতা অর্জন করা ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেই নিশ্চিত হয় তাদের টিকিট। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ষষ্ঠ স্থানে।

দিনের আরেক ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে কলম্বিয়া। প্রথমে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ হামেস রদ্রিগেস। এরপর জন কর্দোবা ও হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর গোল নিশ্চিত করে জয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X