বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্রাজিলের বিশ্বকাপ দলে কাদের জায়গা নিশ্চিত?’, উত্তর দিলেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ‍ছবি : সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ‍ছবি : সংগৃহীত

চিলির বিপক্ষের ম্যাচে ব্রাজিলের দলে ছিলেন না নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগোসহ একাধিক তারকা। সেরাদের ছাড়া কার্লো আনচেলত্তির ব্রাজিল কেমন খেলে, সেদিকেই নজর ছিল সকলের। সমর্থকদের নিরাশ করেনি আনচেলত্তির ব্রাজিল। ঘরের মাঠে ৩-০ গোলের দাপুটে এক জয়ই পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ব্রাজিল কোচ, উত্তর দেন অনেক প্রশ্নের।

ব্রাজিলের তিন গোলের একটি করেন লুকাস পাকেতা। ২০২৪ ‍সালের নভেম্বরে ব্রাজিলের জার্সিতে খেলেন তিনি। দীর্ঘ সময় পর জাতীয় দলের জার্সি গায়েই দেখা পান গোলের। ব্রাজিলের কোচও পাকেতাকে প্রশংসায় ভাসাতে ভোলেননি।

আনচেলত্তি বলেন, ‘স্বাভাবিকভাবেই পাকেতা আমাদের দলে থাকা উচিত। আমি গতকালও বলেছি, সে বিভিন্ন পজিশনে খেলতে পারে। আজকে সে মিডফিল্ডার হিসেবে খেলেছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে ওর কোনো সমস্যা নেই। আমি জানি, ও একাই মিডফিল্ড সামলাতে পারে।’

সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে আসন্ন বিশ্বকাপ নিয়েও। বিশ্বকাপ দলের জন্য বর্তমান দলের কয়জন এখন পর্যন্ত চূড়ান্ত—এমন প্রশ্ন করেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী।

সেই প্রশ্নের জবাবে ব্রাজিলের কোচ বলেন, 'আমাদের দলের নিয়মিত খেলোয়াড়দের অনেকেই দারুণ। আমি ২৫ বা ২৬ জনের একটি তালিকা তৈরি করব। তবে ব্রাজিলের জন্য এটা করা সত্যিই কঠিন। অন্য কোনো কোচ হয়তো আমার চেয়ে কম সমস্যায় পড়তেন। তবে এটাকে আমি খুবই ইতিবাচক দিক হিসেবে দেখি। আজকের খেলোয়াড়দের পারফরম্যান্স আমার ভালো লেগেছে। যারা বদলি হিসেবে মাঠে নেমেছে, তারাও খেলায় গতি এনে দিয়েছে। আজকের পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X