স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

সমর্থকদের কারণে জরিমানার মুখে সার্বিয়া

সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে জরিমানার মুখে সার্বিয়া। ‍ছবি : সংগৃহীত
সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে জরিমানার মুখে সার্বিয়া। ‍ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে সার্বিয়ান এফএ’কে ৮৫ হাজার ইউরো জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। একই সঙ্গে নিরাপত্তা আইন ভঙ্গের কারণে সার্বিয়ার পরবর্তী ম্যাচে স্টেডিয়ামের কিছু অংশে দর্শক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ‘বেলগ্রেডে এ মাসের শুরুতে লেজারের ব্যবহার, অশোভন অঙ্গভঙ্গি ও ভাষা ব্যবহার, জাতীয় সংগীতের অবমাননা এবং কিছু সমর্থকের বৈষম্যমূলক আচরণের কারণে সার্বিয়াকে এই শাস্তি দেওয়া হয়েছে।’

শাস্তির কারণে আলবেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের আগামী ম্যাচে সার্বিয়াকে অবশ্যই ২০ শতাংশ দর্শক কমাতে হবে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সার্বিয়ান ফুটবল আ্যসোসিয়েশন বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ১১ অক্টোবর আলবেনিয়ার বিপক্ষে ম্যাচটি এরই মধ্যে বেলগ্রেড থেকে দক্ষিণাঞ্চলীয় শহর লেসকোভাচে সরিয়ে নেওয়া হয়েছে। মাত্র দুই বছর আগে নির্মিত লেসকোভাচের ডুবোসিসা স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮ হাজারের কিছু বেশি।

বাছাইপর্বে নিজেদের গ্রুপে সার্বিয়া টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষ দুই স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও আলবেনিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

ছাত্রদল কর্মীদের মদ পানের ভিডিও ভাইরাল

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

১০

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

১১

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১২

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

১৩

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১৪

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১৫

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

১৬

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

১৭

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১৮

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১৯

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

২০
X