মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

পাঁচ গোল হজম করার ম্যাচে হারল মায়ামি

৫ গোল হজম করে ম্যাচ হারল ইন্টার মায়ামি। ‍ছবি : সংগৃহীত
৫ গোল হজম করে ম্যাচ হারল ইন্টার মায়ামি। ‍ছবি : সংগৃহীত

টানা দুই ম্যাচ জয়ের দেখা পেতে ব্যর্থ ইন্টার মায়ামি। সবশেষ ম্যাচে টরন্টো এফসির বিপক্ষে ড্রয়ের পর বুধবার (০১ অক্টোবর) শিকাগোর কাছে বড় ব্যবধানে হেরেছে মেসির ক্লাব। চেজ স্টেডিয়ামে শিকাগোর কাছে ৫-৩ গোলে হেরেছে মায়ামি।

ম্যাচের শুরুতেই গোল হজম করতে বসছিল মায়ামি। তবে সে যাত্রায় দলকে রক্ষা করেন দলটির গোলরক্ষক অস্কার উস্তারি। তবে বেশিক্ষণ দলকে বাঁচিয়ে রাখতে পারেননি তিনি। ১১তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে শিকাগোকে লিড এনে দেন তাহ ডি’আভিলা। ২০তম মিনিটে বেশ ভালো একটি ফ্রি-কিক মেসি নিলেও সেটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার।

গোল করার পরিবর্তে উল্টো আরও একটি গোল হজম করে মায়ামি। ম্যাচের ৩১তম মিনিটে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন জোনাথান ডিন। মায়ামি হজম করে দ্বিতীয় গোল। ৩৯তম মিনিটে এক গোল শোধ দেন মায়ামির টমাস অ্যাভিলেস। কিন্তু প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগে আরও একটি গোল করে শিকাগো। ৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মেসির দল।

দ্বিতীয়ার্ধে দুই গোল করে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। প্রথমটি আসে রদ্রিগেজের অ্যাসিস্ট থেকে আর পরের গোলের সহায়ক ছিলেন আলবা। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আরও দুই গোল হজম করে মায়ামি। ৮০তম মিনিটে জাস্টিন রেনল্ডস এবং তার তিন মিনিট পর ব্রায়ান গুতেরেস শিকাগোর বড় জয় নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X