স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ
কনমেবল লিগা অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট

চরম নাটকীয় ম্যাচে আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। ‍ছবি : সংগৃহীত
ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। ‍ছবি : সংগৃহীত

ইতিহাস গড়েছে ব্রাজিলের নারী অনূর্ধ্ব-১৫ দল। কনমেবল লিগা অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। রোববার (৫ অক্টোবর) প্যারাগুয়ের আসুনসিয়নের উইমেনস হাই পারফরম্যান্স ফুটবল সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারায় ব্রাজিল। এর আগে, নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল ম্যাচটি।

এই টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ‘আমারেলিনহা’ নামে পরিচিত ব্রাজিলিয়ান দলটি। পাঁচ ম্যাচের মধ্যে তারা জিতেছে তিনটি এবং ড্র করেছে দুটি। প্রথম রাউন্ডে তারা ভেনেজুয়েলাকে ৩-১ গোলে, পেরুকে ২-০ গোলে এবং কলম্বিয়াকে পিছিয়ে থেকেও ৪-১ গোলে হারায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ০-০ গোলে ড্র করে নর্থ জোন গ্রুপের শীর্ষে থেকে ফাইনালে ওঠে ব্রাজিল। অন্যদিকে, সাউথ জোন গ্রুপে শীর্ষে থেকেই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

কনমেবল লিগা অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় ফাইনালে প্রথমার্ধ থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলে ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে ব্রাজিলের ডিফেন্সে চাপ সৃষ্টি করে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের চাপের মুখে ভেঙে না পড়ে দ্রুতই ম্যাচে ফিরতে থাকে ব্রাজিল। আর্জেন্টিনার গোলরক্ষক বিয়াঙ্কা ভিরগা বারবার বাধা হয়ে দাঁড়ান ব্রাজিলের আক্রমণের সামনে।

দ্বিতীয়ার্ধে আরও সংগঠিত ও আগ্রাসীরূপে দেখা যায় ব্রাজিলকে। ম্যাচের ৯ মিনিটে বাঁপাশ দিয়ে সোফিয়ার দারুণ এক আক্রমণ থেকে গোলের সেরা সুযোগটি পেয়েছিলেন গ্রেইসে। কিন্তু দুর্ভাগ্যবশত, কাছ থেকে নেওয়া শটটি তিনি ক্রসবারের ওপর দিয়ে মারেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে গোলশূন্য সমতায় থেকেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৪-২ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X