স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সহজ সমীকরণ মিললেই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত
ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

ফুটবল দুনিয়ার সবচেয়ে উত্তেজনাপূর্ণ, সবচেয়ে আবেগঘন লড়াই বললে প্রথমেই সামনে আসে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। দুই দেশের সংস্কৃতি, ইতিহাস, গৌরব আর কিংবদন্তির লড়াই মিলিয়ে এই ম্যাচ হয়ে ওঠে মহারণেরও উপরে— এক ধরনের অনুভূতি, যা কথায় বোঝানো যায় না। সারা বিশ্বের কোটি ভক্ত নিঃশ্বাস আটকে অপেক্ষা করে— কে জিতবে এই দুই দলের লড়াইয়ে।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনালে। তবে তার জন্য মিলতে হবে সহজ সমীকরণ।

চলমান ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। নিজেদের ম্যাচগুলোতে তারা জয়ের দেখা পেলেই ফুটসাল বিশ্বকাপের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা।

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ পর্তুগাল, অন্যদিকে ব্রাজিল খেলবে স্পেনের বিপক্ষে। ফুটসালে আর্জেন্টিনা-পর্তুগাল কেবল একবার মুখোমুখি হয়েছে। ২০১১ সালে হওয়া সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৫-২ গোলে হারিয়েছিল পর্তুগাল। বর্তমান দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়— আনা কাতারিনা পেরেইরা এবং আনা আজেভেদ— সেই ম্যাচেও অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, ব্রাজিল-স্পেন দুই দলই গোলবন্যায় প্রতিপক্ষদের ভাসিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে। স্পেন সেমিফাইনাল পর্যন্ত গোল করেছে ২৩টি, যেখানে ব্রাজিলের গোলসংখ্যা ২৫টি। সেমিফাইনালে তাই এই দুই দলের ম্যাচে একাধিক গোল যে হবে তা বলার অপেক্ষা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X