মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাকিবের গোলে হংকংয়ের মাঠে বাংলাদেশের ড্র

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

এক সপ্তাহ আগেই ঢাকায় হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে হারের তেতো স্বাদ পেয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্পোর্টস পার্কে ফিরতি লেগে সেই একই ভুল আবারও—তবে এবার আর পুরোপুরি হতাশ নয়, লড়াইয়ের শেষাংশে রাকিব হোসেনের গোল বাংলাদেশকে এনে দিয়েছে এক মূল্যবান পয়েন্ট। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়ে শেষ হয়, তবে এই ড্রয়েই কিছুটা সান্ত্বনা খুঁজে নিতে পারে লাল-সবুজের দল।

প্রথমার্ধে নিজেদের ছন্দ খুঁজে পেতে লড়াই করেছে হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানো, রক্ষণে ভুল—সব মিলিয়ে বেশ কয়েকবার বিপদে পড়ে বাংলাদেশ। ৩৪তম মিনিটে সেই পরিচিত ভুলই আবার শাস্তি দেয়। তারিক কাজী বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে হোঁচট খান, আর সেই সুযোগে হংকং ফরোয়ার্ড ফের্নান্দো পেরেইরাকে ফাউল করে বসেন তিনি। রেফারির বাঁশিতে পেনাল্টি, স্পট কিক থেকে নিখুঁত শটে ম্যাট অর গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের (১-০)।

এক গোল পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে ফেরে একদম অন্যরকম বাংলাদেশ। মাঝমাঠে ছন্দ ফেরান হামজা ও সামিত সোম, ডান প্রান্ত দিয়ে সাদ উদ্দিন আর বাম দিক থেকে হামজার দৌড়ঝাঁপে জমে ওঠে খেলা। ৬৪তম মিনিটে কোচ ক্যাবরেরা আক্রমণাত্মক পরিবর্তন আনেন—জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে নামিয়ে আরও ধার বাড়ান আক্রমণে। ৭৩তম মিনিটে সাদ উদ্দিনের ক্রসে একেবারে গোলমুখে বল পেয়েও জালে জড়াতে পারেননি ফাহামিদুল; বল দ্রুত গতিতে পা ছুঁয়ে চলে যায় বাইরে।

৭৬তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ওলিভার বেনজামিন। সামিত সোমকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। সংখ্যায় এগিয়ে গিয়ে আরও জোরদার আক্রমণ শুরু করে বাংলাদেশ।

৮৪তম মিনিটে আসে অপেক্ষার সমতা গোল। বাঁ দিক থেকে ফয়সাল ফাহিমের দারুণ ক্রসে ফাহামিদুলের হেড প্রতিহত হয়ে ফিরে আসে রাকিবের সামনে। বক্সের ভেতর থেকে এক নিখুঁত শটে গোল করে জালের ঠিকানা খুঁজে পান এই ফরোয়ার্ড। তার গোলেই ১-১ সমতায় ফেরে ম্যাচ, জীবিত থাকে বাংলাদেশের আশাও।

শেষ দিকে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে ফিনিশিংয়ের ঘাটতি তাদের জয় থেকে বঞ্চিত করে।

গ্রুপ ‘সি’-তে দুই পয়েন্ট নিয়ে এখনো তলানিতে রয়েছে বাংলাদেশ, আর ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। তবু এই ড্রয়ের মাধ্যমে বাছাইপর্বে টিকে থাকার ক্ষীণ সম্ভাবনা বজায় রেখেছে লাল-সবুজেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X