স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বিতর্কে হার মানল লা লিগা, বার্সা–ভিয়ারিয়ালের মায়ামি ম্যাচ বাতিল

লা লিগা লোগো। গ্রাফিক্স : কালবেলা।
লা লিগা লোগো। গ্রাফিক্স : কালবেলা।

শেষ পর্যন্ত আর ইতিহাস লেখা হলো না। বহু জল্পনা-কল্পনা, বিতর্ক আর কূটচাল শেষে লা লিগা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে ডিসেম্বরের মায়ামিতে অনুষ্ঠিতব্য বার্সেলোনা–ভিয়ারিয়াল ম্যাচটি। ইউরোপের বড় কোনো লিগের প্রথম নিয়মিত ম্যাচ বিদেশে আয়োজনের স্বপ্ন তাই আবারও থেমে গেল স্পেনের রাজনীতিক ও ক্রীড়াঙ্গনের বিরোধিতায়।

লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর আমেরিকায় তাদের পার্টনার প্রতিষ্ঠান ‘রিলেভেন্ট স্পোর্টস’ই আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘স্পেনে গত কয়েক সপ্তাহ ধরে তৈরি হওয়া অনিশ্চয়তা ও প্রতিক্রিয়ার কারণে মায়ামি ম্যাচের আয়োজন বাতিল করা হয়েছে। এই প্রকল্পটি স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিকীকরণের এক ঐতিহাসিক পদক্ষেপ হতে পারত, যা দুর্ভাগ্যবশত সম্ভব হলো না।’

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ২০ ডিসেম্বরের ম্যাচটির টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল এই সপ্তাহেই। কিন্তু পরিকল্পনা ঘিরে রাজনৈতিক চাপ ও বিতর্ক এতটাই বেড়ে যায় যে, আয়োজনের প্রস্তুতি নেওয়ার মতো পরিবেশ অবশিষ্ট ছিল না। রিলেভেন্টের এক বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে যথাযথভাবে আয়োজন করা সম্ভব নয়। নিশ্চিত ম্যাচ ছাড়া টিকিট বিক্রি শুরু করাও দায়িত্বজ্ঞানহীনতা হবে।’

এর আগে খেলোয়াড়দের সংগঠন এএফই মাঠে নেমেই প্রতিবাদ জানায়—লা লিগার প্রতিটি ম্যাচের শুরুতে ১৫ সেকেন্ড খেলা বন্ধ রাখেন ফুটবলাররা। রিয়াল মাদ্রিদ, সমর্থক সংগঠনগুলো এবং এমনকি কিছু সরকারি মন্ত্রীও খোলাখুলিভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। মাদ্রিদ জানিয়েছিল, ‘দেশের বাইরে লিগ ম্যাচ আয়োজন প্রতিযোগিতার ন্যায্যতাকে বিকৃত করে এবং বিপজ্জনক নজির তৈরি করে।’

বার্সেলোনার কোচ হানসি ফ্লিক ও তার খেলোয়াড়রাও এই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। ফ্রেঙ্কি ডি ইয়ং প্রকাশ্যে বলেছিলেন, ‘এটা খেলোয়াড়দের জন্য ভালো কিছু নয়, ভ্রমণ ও ক্লান্তির কারণে পারফরম্যান্সেও প্রভাব পড়বে।’

একই মত দেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া, যিনি স্পষ্ট ভাষায় বলেন, “এটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতার সততা নষ্ট করবে।”

২০১৮ সাল থেকেই লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের স্বপ্ন ছিল—স্প্যানিশ ফুটবলকে আমেরিকার বাজারে পৌঁছে দেওয়া। কিন্তু ফিফা, উয়েফা, আরএফইএফ ও দেশীয় ক্লাবগুলোর বিরোধিতায় সেই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হয়নি। এবারও তাই হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X