স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৩২ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

আর্সেনালের ১৪ মিনিটের ঝড়ে উড়ে গেল অ্যাতলেটিকো মাদ্রিদ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের রাতে যেন আগুন ঝরল আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। ভিক্টর জাইকেরেস ফিরলেন গোলের দেখা পেয়ে, তাও এক নয়—দুবার! তার জোড়া গোলের সঙ্গে দুর্দান্ত এক দলীয় পারফরম্যান্সে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।

প্রথমার্ধে সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধে মাত্র ১৪ মিনিটে চার গোল করে অ্যাতলেটিকোর রক্ষণভাগে তাণ্ডব চালায় মিকেল আর্তেতার দল। শুরুটা করেছিলেন গ্যাব্রিয়েল মাগালহায়েস—৬০ মিনিটে হেডে গোল করে। এরপর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নিখুঁত ফিনিশিং, আর তিন মিনিটের ব্যবধানে জাইকেরেসের দুটি গোল—সব মিলিয়ে এক নিখুঁত ইংলিশ মাস্টারক্লাস।

মাত্র তিন ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে তৃতীয় ক্লিনশিট ধরে ফেলল আর্সেনাল। মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে তাদের বিপক্ষে গোল এসেছে মাত্র তিনটি। ইউরোপে পিএসজি ও ইন্টার মিলানের মতোই এখন আর্তেতার দলও পূর্ণ ৯ পয়েন্টে শীর্ষে।

প্রথমার্ধেই দুদলই পোস্টে বল লাগায়। এবেরেচি এজের শট ফিরে আসে ক্রসবারে, এরপর বুকায়ো সাকা ও ডিক্লান রাইসের সুযোগ নষ্ট। অন্যদিকে অ্যাতলেটিকোর হুলিয়ান আলভারেজও হুমকি দিয়েছিলেন; কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন।

বিরতির পরই ম্যাচের গতি বদলায়। আলভারেজের এক ঘূর্ণি শটে বাঁচে আর্সেনাল, তারপরই উল্টো দিকের ঝড়। রাইসের দারুণ ফ্রি-কিকে হেড করে গোল করেন গ্যাব্রিয়েল। এরপর তরুণ মাইলস লুইস-স্কেলির দৌড়ে সৃষ্টি হয় দ্বিতীয় গোলের সুযোগ, যা নিখুঁতভাবে কাজে লাগান মার্তিনেল্লি।

তারপরই মঞ্চে আসেন সুইডিশ স্ট্রাইকার জাইকেরেস। ৩৮ দিন পর গোলের দেখা পেলেন তিনি—প্রথমে হ্যাঙ্কোর পায়ে লেগে জালে বল পাঠিয়ে, তারপর রাইসের কর্নারে গ্যাব্রিয়েলের হেড থেকে বল পেটে লেগে গোলরেখা পেরোয়। তিন মিনিটে দুই গোল, আর অ্যাতলেটিকোর শেষ আশাটুকুও নিভে যায়।

দিয়েগো সিমিওনে সাইডলাইনে নিঃশব্দ হয়ে তাকিয়ে ছিলেন স্কোরবোর্ডের দিকে। অন্য প্রান্তে আর্তেতার মুখে প্রশান্ত হাসি—তার দল এখন ছয় ম্যাচের টানা জয়রথে, এবং শিরোপার লড়াইয়ে ভয়ংকরভাবে এগিয়ে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X