মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০২:৫৮ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গোল উৎসব

দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছেন বার্সা ফুটবলাররা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছেন বার্সা ফুটবলাররা। ছবি : সংগৃহীত

ক্ল্যাসিকোর ঠিক পাঁচ দিন আগে যেন ‘সঠিক সুরটা’ খুঁজে পেল বার্সেলোনা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৬-১ গোলের দাপুটে জয়ে একদিকে আত্মবিশ্বাস ফিরে পেল হানসি ফ্লিকের দল, অন্যদিকে নিজের নামটা নতুন করে আলোচনায় তুললেন ফেরমিন লোপেজ। হুয়েলভার এই তরুণ মিডফিল্ডার করলেন অসাধারণ হ্যাটট্রিক—আর তার সঙ্গেই ক্ল্যাসিকোর পথে বার্সা যেন বার্তা ছুড়ে দিল প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে।

লুইস কম্পানিস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা যদিও বার্সার জন্য সহজ ছিল না। প্রথম মিনিটেই রক্ষণভাগের ঢিলেমিতে বিপদে পড়ে গিয়েছিল দল; কিন্তু গোলরক্ষক শেজনির চমৎকার সেভে রক্ষা পায় তারা। এরপরই শুরু হয় ফেরমিন-ঝড়। লামিন ইয়ামালের এক ব্যর্থ আক্রমণ থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। সেখান থেকেই বদলে যায় ম্যাচের ধারা।

মাঝমাঠে তার দৌড়ঝাঁপ, ট্যাকল, আর দ্রুত পাসে বার্সা ফিরে পায় হারানো তাল। বল দখলে অলিম্পিয়াকোস চাপ দিলেও সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধের শেষদিকে পেদ্রির অসাধারণ রিকভারির পর তরুণ ফুটবলার ড্রো পাস দেন ফেরমিনকে, আর তিনি নিখুঁত ফিনিশিংয়ে ২-০ করেন স্কোরলাইন।

দ্বিতীয়ার্ধে কিছুটা অনিশ্চয়তা ফিরেছিল। এরিক গার্সিয়ার ফাউল থেকে পেনাল্টি পেয়ে গোল শোধ করে অলিম্পিয়াকোস, যদিও রিপ্লেতে দেখা যায় অফসাইড পজিশনে ছিলেন কাবি। পরক্ষণেই বিতর্কিত লাল কার্ডে মাঠ ছাড়েন হেজে, আর সেখানেই ম্যাচের দিক পুরোপুরি ঘুরে যায় বার্সেলোনার পক্ষে।

শেষ ৩০ মিনিটে বার্সা ছিল অপ্রতিরোধ্য। ইয়ামাল পেনাল্টি থেকে গোল করেন, দুবার জালের দেখা পান র‍াশফোর্ড, আর নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন ফেরমিন—সবগুলোই বাঁ পায়ে। বলা চলে, তথাকথিত ‘দুর্বল পা’ দিয়েই বার্সাকে উড়িয়ে দিলেন তিনি।

এই জয়ের পর লা লিগার সবচেয়ে বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে বার্সা শিবির। কোচ ফ্লিকের মুখেও দেখা গেছে স্বস্তির হাসি। ক্ল্যাসিকোর আগে এটাই ছিল হয়তো সবচেয়ে দরকারি সংকেত—দলটি আবারও ‘সত্যিকারের বার্সেলোনা’-র ছন্দে ফিরছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X