মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এক ম্যাচে ১৭ লাল কার্ড, মাঠে যা ঘটেছিল (ভিডিও)

ফল ছাপিয়ে আলোচনায় মারামারির ঘটনা এবং ১৭টি লাল কার্ড। ছবি : সংগৃহীত
ফল ছাপিয়ে আলোচনায় মারামারির ঘটনা এবং ১৭টি লাল কার্ড। ছবি : সংগৃহীত

কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে জেসুস বারমুদেজ স্টেডিয়ামে স্বাগতিক হয়ে ব্লুমিংয়ের মুখোমুখি হয় রিয়াল অরুরো। প্রথম লেগ ২-১ গোলে জেতায় ফিরতি লেগ ড্র হলেও দুই লেগ মিলিয়ে শ্রেয়তর গোল ব্যবধানে সেমিফাইনালে ওঠে ব্লুমিং। কিন্তু এই ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় মারামারির ঘটনা এবং ১৭টি লাল কার্ড!

বলিভিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন, স্বাগতিক দল রিয়াল অরুরোর খেলোয়াড় এবং স্টাফরা প্রথমে মারামারি শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। রিয়ালের সেবাস্তিয়ান জেবায়োস, হুলিও ভিলা ও কোচ মার্সেলো রোবলেদো ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও স্টাফদের ওপর চড়াও হন। জেবায়োসকে ব্লুমিংয়ের খেলোয়াড়েরা শান্ত করার চেষ্টা করেন। কোচ রোবলেদো বলিভিয়া জাতীয় দলের এক অফিশিয়ালের সঙ্গে ঝামেলায় জড়ান। ভিলা ঘুষি মারেন ব্লুমিংয়ের খেলোয়াড়কে।

ধারণা করা হচ্ছে, ফিরতি লেগের ফল মেনে নিতে না পেরে এমন কাণ্ড ঘটান রিয়াল অরুরোর খেলোয়াড়রা। দুই পক্ষকে শান্ত করতে ২০ জন পুলিশ মাঠে ঢুকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়।

অফিশিয়াল ম্যাচ প্রতিবেদন অনুযায়ী ব্লুমিংয়ের ৭ খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। রিয়াল অরুরোর ৪ খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। দুই দলের কোচিং স্টাফ থেকে আরও ৬ জনকে লাল কার্ড দেখান রেফারি। সব মিলিয়ে মোট ১৭ জন লাল কার্ড দেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X