স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

ভারতের জুনিয়র ক্রিকেট কমিটি আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হতে যাওয়া এই আট দলের টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেবেন তরুণ ওপেনার আয়ুষ মহাত্রে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন বিহান মালহোত্রা।

ঘোষিত দলে উইকেটকিপার হিসেবে মূল ভূমিকা পালন করবেন অভিগ্যান কুন্ডু। পাশাপাশি ব্যাকআপ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে হরবংশ সিংকে। দলটির উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন খিলান প্যাটেল, নমন পুষ্পক এবং হেনিল প্যাটেল।

১৫ সদস্যের মূল স্কোয়াডের পাশাপাশি চারজন অতিরিক্ত ক্রিকেটারকেও রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচক কমিটি।

ভারত অনূর্ধ্ব–১৯ দল তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১২ ডিসেম্বর। কয়েক দিন পর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই–ভোল্টেজ ম্যাচ। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে দ্য সেভেনস গ্রাউন্ডে। এদিকে দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর আর ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ২১ ডিসেম্বর।

এই টুর্নামেন্টে কিশন কুমার সিংয়ের অংশগ্রহণ ফিটনেস পরীক্ষার ওপর নির্ভরশীল। এ ছাড়া মূল স্কোয়াডের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে রাহুল কুমার, হেমচুদেশন জে, বি.কে. কিশোর এবং আদিত্য রাওয়াতকে।

এশিয়া কাপের জন্য ভারত দল: আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিগ্যান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), যুবরাজ গোহিল, কানিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, নমন পুষ্পক, ডি. দীক্ষেষ, হেনিল প্যাটেল, কিশন কুমার সিং, উদ্ভব মোহন, অ্যারন জর্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X