স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ট্রফি হাতে তুলেই গল্প শেষ—লিওনেল মেসির কাছে তা কখনোই ছিল না। বরং শিরোপা জয়ের পর আরও বেশি সতর্ক, আরও বেশি বাস্তববাদী হয়ে উঠেছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশনে নামার আগে মেসি জানিয়ে দিলেন, দল সবকিছু উজাড় করে দেবে ঠিকই; কিন্তু ফুটবলের নির্মম বাস্তবতায় ‘ভাগ্য’কে অস্বীকার করার সুযোগ নেই।

আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপ ড্রয়ের আগমুহূর্তে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের চেষ্টা করবে। তবে তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের পাশাপাশি সতর্কতার ছাপ, ‘হ্যাঁ, জাতীয় দল আবার চেষ্টা করবে, সর্বোচ্চটা দেবে, লড়াই করবে। কিন্তু ছোট ছোট কিছু বিষয় আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। বিশ্বকাপ খুবই কঠিন—যেকোনো দল বিপদ তৈরি করতে পারে।’

কাতার বিশ্বকাপের স্মৃতি টেনে এনে মেসি মনে করিয়ে দেন, শ্রেষ্ঠ পারফরম্যান্সের পরও ভাগ্যের সহায়তা না পেলে সব শেষ হয়ে যেতে পারে। নেদারল্যান্ডস ও ফ্রান্স ম্যাচের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ওই ম্যাচগুলোতে আমরা অনেক এগিয়ে ছিলাম, তবু শেষ পর্যন্ত গিয়েছিল পেনাল্টিতে। তখন আমাদের ছিল ‘দিবু’ মার্তিনেজ। কিন্তু সব সময় তো পেনাল্টিতে জেতা যায় না। তাই বিশ্বকাপ জেতা ভীষণ কঠিন।’

৩৮ বছর বয়সী এই তারকা এরই মধ্যে নিজেকে ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনার নেতা হিসেবে মেলে ধরছেন। তার কথায় স্পষ্ট—শিরোপা জয়ের আত্মবিশ্বাস আছে, কিন্তু আত্মতুষ্টির কোনো জায়গা নেই।

সাক্ষাৎকারের শেষ ভাগে মেসি তার ক্যারিয়ারের সেরা কোচ হিসেবে বেছে নেন পেপ গার্দিওলাকে। সাবেক গুরু সম্পর্কে মেসির মূল্যায়ন, ‘আমার কাছে সে অনন্য। অনেক দারুণ কোচ আছে, কিন্তু পেপ আলাদা। খেলার ভাবনা, প্রস্তুতি, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে সে সেরাদের সেরা। শুধু জেতার জন্য নয়, তার দল যেভাবে ফুটবল খেলেছে, সেটাই তাকে অনন্য করেছে।’

বার্তাটা পরিষ্কার—আর্জেন্টিনা শিরোপা ছাড়তে রাজি নয়। তবে মেসির আর্জেন্টিনা জানে, বিশ্বকাপে শুধু সেরা হলেই হয় না; শেষ হাসির জন্য ভাগ্যকেও পাশে পেতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X