স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রোমানিয়ার পশ্চিমাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার গ্রিক দল পিএওকে সালোনিকার সাত সমর্থক নিহত হয়েছেন। খবর এএফপির।

গ্রিক ফুটবল সমর্থকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সামাজিক মাধ্যম ফেসবুক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘রোমানিয়ায় সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন তরুণ গ্রিক নাগরিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’ নিহতদের স্বজনদের এবং পিএওকে সালোনিকা ফুটবল ক্লাব পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।

ক্লাবটির প্রেসিডেন্ট ইভান সাভিদিস একে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি’ বলে অভিহিত করে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। লিঁওর বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে পিএওকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X