স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পরাজয়ে মৌসুম শুরু মেসিদের

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

হার দিয়েই নতুন মৌসুমের সূচনা করল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ সকালে এমএলএস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হয় মায়ামি। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি হাভিয়ের মাচেরানোর দলের। লস অ্যাঞ্জেলস এফসির কাছে ৩-০ গোলে লজ্জা জনকভাবে হার মানে মেসিরা।

কাগজে-কলমে এটা ছিল লিগে সবচেয়ে শক্তিশালী দুই দলের ম্যাচ। লিগে সেরা দুই তারকার লড়াইও বলা যায়। কারণ, মায়ামির একাদশে যেমন ছিলেন মেসি, তেমনি লস অ্যাঞ্জেলসের একাদশে ছিলেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। তাতে জয়টা হয়েছে সনেরই।

৮৯ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার আগে প্রথমার্ধে ৩৭ মিনিটে ডেভিড মার্তিনেজকে দিয়ে একটি গোল করান সন। আর মেসি পুরো সময় মাঠে থেকেও ছিলেন নিজের ছায়া হয়েছে। বারবার বলের দখল হারিয়েছেন, দেখে মনে হয়েছে ছন্দে নেই। ৭৩ মিনিটে ডেনিস বুয়োঙ্গা এবং ৯৪ মিনিটে নাথান ওরদাজ লস অ্যাঞ্জেলসের হয়ে দুটি গোল করেন।

বিরতির পর এমএলএস কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জালে আরও একটি গোল করাতে পারতেন সন। কিন্তু এমএলএসে সবচেয়ে দামি খেলোয়াড়টির পাস থেকে গোল করতে পারেননি বুয়োঙ্গা। তবে মেসি ও সনের লড়াই দেখার আগ্রহ থেকেই সম্ভবত লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলোসিয়াম স্টেডিয়ামে ৭৬ হাজার দর্শক হয়েছিল

এমএলএসের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে সহজ সুযোগ থেকে মেসির গোল করতে না পারায় দর্শক অবশ্য হতাশ হতে পারেন। চলতি বছর এটাই ছিল মেসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। মায়ামির হয়ে প্রাক্‌–মৌসুম সফরে ইকুয়েডরে ৭ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির প্রথম ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তির খেলার বিষয়টি তখন নিশ্চিত ছিল না। কিন্তু সেরে ওঠার প্রত্যাশিত সময়ের চেয়ে আগে অনুশীলনে ফেরেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ১৮ ফেব্রুয়ারি মায়ামির অনুশীলনে ফেরেন তিনি। শেষ পর্যন্ত মেসিকে নিয়েই খেলতে নামে মায়ামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X