কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সিদ্ধান্তে ৫ দেশের ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

ফাইল ছবি
ফাইল ছবি

আগামী ফিফা বিশ্বকাপ শুরুর আর ৮০ দিনেরও কম সময় বাকি থাকলেও কূটনৈতিক উত্তেজনা এখনো চরমে। বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া নতুন ভিসা নীতি ফুটবল বিশ্বে নতুন করে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

এতে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কয়েকটি দেশের খেলোয়াড় ও সমর্থকদের অংশগ্রহণ এখন প্রশ্নের মুখে। এএস স্পোর্টস ও দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে এই উদ্বেগের চিত্র উঠে এসেছে।

নতুন এই নিয়ম অনুযায়ী আগামী ২ এপ্রিল থেকে একটি হালনাগাদ তালিকা কার্যকর হবে, যেখানে নির্দিষ্ট ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বি১/বি২ ভিসার আবেদনের বিপরীতে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত বড় অঙ্কের জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দিতে হবে।

উদ্বেগের বিষয় হলো, বিশ্বকাপে উত্তীর্ণ হওয়া ৫ দেশ— আলজেরিয়া, কেপ ভার্দে, সেনেগাল, আইভরি কোস্ট ও তিউনিসিয়া এই তালিকার অন্তর্ভুক্ত।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাধ্যতামূলক ভিসা সাক্ষাৎকারের পর আবেদনকারী ভেদে এই জামানতের নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা হবে।

বিপুল অঙ্কের এই আর্থিক বাধ্যবাধকতা সংশ্লিষ্ট দেশগুলোর খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে তীব্র দুশ্চিন্তা বাড়িয়েছে।

যদিও দ্য অ্যাথলেটিক-এর সূত্রমতে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ফিফার মধ্যে আলোচনা চলছে, যেন এই পাঁচ দেশের জাতীয় দলের খেলোয়াড় ও অফিশিয়াল প্রতিনিধিদের জন্য বন্ডের প্রয়োজনীয়তা শিথিল বা মওকুফ করা যায়। তবে এই সম্ভাব্য ছাড়ের আওতায় খেলোয়াড়দের পরিবারের সদস্যরা থাকছেন না, যা দলগুলোর মানসিক প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে কারণ সেনেগাল ও আইভরি কোস্টের মতো দেশগুলো আগে থেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নানাবিধ বাধার সম্মুখীন ছিল।

আগে কেবল বিশেষ এবং ব্যতিক্রমী পরিস্থিতিতে তাদের ভিসা দেওয়া হতো। এখন নতুন করে এই আর্থিক শর্ত যুক্ত হওয়ায় তাদের জন্য বিশ্বকাপের মঞ্চে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টের আগ মুহূর্তে এই ভিসা বন্ড নীতি ফুটবলার ও ভক্তদের জন্য এক অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে জামিননের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১০

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১১

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১২

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৩

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৪

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৫

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৬

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৭

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৮

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৯

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

২০
X