বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম

প্রথমার্ধে তিন গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে রুখে দেয় ভিয়েতনামকে। ছবি : বাফুফে
প্রথমার্ধে তিন গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে রুখে দেয় ভিয়েতনামকে। ছবি : বাফুফে

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে আজ মোটেও সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধেই তিন গোল হজম করা হামজা-শমিতরা অবশ্য দ্বিতীয়ার্ধে লড়াই করেছে। এই সময়ে আর কোন গোল হজম করেনি তারা।

হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভিয়েতনামের ডিফেন্ডার শুয়ং তিয়েন আইনের কর্নার থেকে শট নেওয়ার চেষ্টা করেন পাম তুন হাই। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগেই বিপদমুক্ত করতে গিয়ে জায়ান আহমেদ উল্টো বিপদ ডেকে আনেন। বাংলাদেশি এই ডিফেন্ডারের পা থেকেই বল চলে যায় জালে।

‎১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতনামের প্যাম চুন মান। কর্নার থেকে উড়ে আসা শুয়ং তিয়েনের বাঁকানো শট হেডে জালে জড়ান এই লেফটব্যাক। ৩১ মিনিটে নগুয়াইন হাই লংয়ের শট দারুণ প্রচেষ্টায় থামিয়ে দেন গোলকিপার মেহেদী। ৩৮ মিনিটে আর থামানো যায়নি হাই লংকে। একেবারে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন ভিয়েতনামের এই মিডফিল্ডার। তাঁকে আটকানোর চেষ্টায় ব্যর্থই হয়েছেন তারিক কাজী ও ফাহামেদুল ইসলাম।

বিরতির পর ৪–৩–৩ ছেড়ে ৫–৩–২ ফরমেশন সাজান কাবরেরা। তাতেও দমানো যায়নি ভিয়েতনামের আক্রমণ। ভাগ্য পাশে থাকলে ব্যবধান আরও বাড়াতে পারত স্বাগতিকেরা। শ্রাবণও কিছু দারুণ সেভ দিয়েছেন। তাই গোল হজম না করাটাই যেন স্বস্তির।

‎‎আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হামজারা। তার আগে ভিয়েতনাম ম্যাচটি নিজেদের জন্য যেমন প্রস্তুতির, একইভাবে পরীক্ষাও।

‎এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় বাংলাদেশের, সেটি গত নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে। অন্য চার ম্যাচে দুই হার, দুই ড্র। সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট ৫।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X