স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে রুখে দিয়ে সেমিফাইনালে যাদের পেল বাংলাদেশ

দুর্দান্ত খেলেই ড্র করেছে বাংলাদেশ। ছবি :  বাফুফে
দুর্দান্ত খেলেই ড্র করেছে বাংলাদেশ। ছবি : বাফুফে

সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচ যেমন প্রত্যাশা করা হয়েছিল তেমনই হয়েছে। উত্তেজনা, রোমাঞ্চ, বিতর্ক— প্রথমার্ধে এমন কিছু নেই যার দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধেও ব্যতিক্রম কিছু ছিল। তবু আলাদা করা যায়নি দুই দলকে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ।

এই ড্রয়ের ফলে গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ। শেষ চারে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ নেপাল। আগামী ১লা এপ্রিল সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে লড়াইটা ছিল আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। পাকিস্তানকে হারিয়ে দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না। ১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। বাংলাদেশও ম্যাচে ফেরার জন্য চেষ্টা করতে থাকে মরিয়া হয়ে। কিন্তু কিছুতেই দুইয়ে দুইয়ে চার হচ্ছিল না। একের পর এক কর্নার শুধু হতাশাই বয়ে আনে। নাজমুল হুদা ফয়সাল তেমন কাজেই লাগাতে পারছিলেন না কিছু।

বেশ কয়েকবার মাঠের ভেতর তর্ক দেখা গেলেও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ডাগআউটে। এক ফাউলকে কেন্দ্র করে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন ভারতীয় হেড কোচ মহেশ গাউলি। তবে এখানেই থামেনি তা। ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে তর্কে লিপ্ত থাকেন বাংলাদেশ কোচ মার্ক কক্স। রেফারি দুজনকে লাল কার্ড দেখাতে কোনো দ্বিধা বোধ করেননি।

যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান রিয়াদ ফাহিম।

বিরতির পর গোল না হলেও আক্রমণ প্রতিআক্রমণ ছিল বেশ। ৬৩তম মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচালেন গোলকিপার ইসমাইল হোসেন। ভারতের ওমাং দোদুম দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে শট নেওয়ার ঠিক আগমুহূর্তে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল কর্নার করে দেন ইসমাইল। খেলার উত্তেজনার পারদ আরও বাড়ে যখন বক্সের ঠিক বাইরে স্যামসনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফাহিম। তবে দোদুমের নেওয়া ফ্রি-কিক রক্ষণের দেয়ালে লেগে বাইরে চলে গেলে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। শেষ দিকে বাংলাদেশ কিছু আক্রমণ করলেও কাজে লাগাতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X