স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হামজা-জামালদের নতুন কোচ খুঁজছে বাফুফে, যেভাবে হবে নিয়োগ পক্রিয়া

হামজা-জামালদের জন্য নতুন কোচ নিতে চায় বাফুফে। ছবি : সংগৃহীত
হামজা-জামালদের জন্য নতুন কোচ নিতে চায় বাফুফে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হাভিয়ের কাবরেরার চুক্তি ৩০ এপ্রিল শেষ হচ্ছে। চার বছরের বেশি সময় জামালদের দায়িত্ব পালন করা এই কোচ তেমন সাফল্য দিতে পারেননি। তাই তার বিদায়ের দাবি উঠছে এক বছর ধরেই। অবশেষে আজ নিশ্চিত করা হয়েছে যে, কাবরেরার সঙ্গে আর নতুন করে চুক্তি করছে না বাফুফে।

আজ শনিবার সভা শেষে জাতীয় দল কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে আমরা ভালো কোচের সিভি খুঁজব।’ তবে কাবরেরারও সুযোগ আছে বলে জানানো হয়েছে, ‘চাইলে সেও (কাবরেরা) আবেদন করতে পারে। কোচদের সাক্ষাৎকার নিয়ে যাকে যোগ্য বা বেটার মনে হয় তাকে নেওয়া হবে।’

কাবরেরা বাংলাদেশ দলে চার বছর থাকলেও খেলোয়াড় নির্বাচন, ম্যাচের কৌশলসহ নানা প্রশ্নে জর্জরিত। ফুটবলসংশ্লিষ্টদের মতে, কাবরেরার আর বাংলাদেশ দলকে দেওয়ার মতো কিছু নেই। বাফুফে আজকের সভায় ক্যাবরেরা অধ্যায় আনুষ্ঠানিকভাবে সমাপ্তি না করে আবারও আবেদন এবং সাক্ষাৎকারের সুযোগ রেখেছে। সাক্ষাৎকারপ্রার্থী অন্য কোচদের চেয়ে বাংলাদেশ সম্পর্কে জানাশোনায় কাবরেরাই এগিয়ে থাকবেন। আবারও তাকে এই সুযোগ বা বিবেচনায় রাখা কেন? এমন প্রশ্নের উত্তরে বাবু বলেন, ‘আমরা তাকে সুযোগ দিচ্ছি না। সে যদি চায় আবেদন করতে পারে। আবেদন করলে নতুন সাক্ষাৎকার প্রক্রিয়া পার হয়েই কোচ নিয়োগ হবে।’

জাতীয় দলের কোচের পাশাপশি গোলরক্ষক কোচও নিতে চায় বাফুফে। এ প্রসঙ্গে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা হেড কোচের মতো গোলরক্ষক কোচও দুই বছর মেয়াদি নিতে চাই। কোচের মতো গোলরক্ষক কোচও একই প্রক্রিয়ায় নেওয়া হবে।’

আগামী জুনের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো। এই উইন্ডোতে বাংলাদেশের মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে খেলার প্রস্তাব রয়েছে। কমিটির সভা শেষে জুন উইন্ডো নিয়ে বাবু বলেন, ‘আমরা থাইল্যান্ড ও মালদ্বীপ দু'টো নিয়েই কাজ করছি। জুন উইন্ডোতে বাংলাদেশ দল খেলবে এটা নিশ্চিত।’ ক্যাবরেরার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ এপ্রিল। নতুন কোচ আসলে এক মাস সময় পাবেন। বাফুফে নীতি নির্ধারকরা কোচের মান ও সম্মানী নিজেদের আওতায় না পেলে জুনেও ক্যাবরেরাকে সাময়িকভাবে রাখতে পারেন এমনটাও ফিসফাস রয়েছে ফুটবলাঙ্গনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X