কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০২:২৫ এএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ইন্টার মায়ামিতে যাচ্ছি, বললেন মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

অনেক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকেই বেছে নিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাতকারে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই।

মেসি বলেন, 'আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনও কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

এর আগে সন্ধ্যার দিকে এক টুইটে স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ জানিয়েছিলেন, ইন্টার মায়ামিতেই যাচ্ছেন মেসি। তার সে টুইটের কয়েক ঘণ্টা পর আর্জেন্টাইন তারকা নিজেই মুন্দো দেপার্তিভোকে দেয়া সাক্ষাতকারে নিজের গন্তব্যের বিষয়ে নিশ্চিত করেছেন। আর্জেন্টাইন তারকার পিএসজির ছাড়ার গুঞ্জন শুরু হতেই গত কয়েক মাসে একাধিক ক্লাব তাকে পেতে উঠে পড়ে লেগেছিল। টাকার বস্তা নিয়ে হাজির হয়েছিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। কম যায়নি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিও। দুই ক্লাবের অর্থের ঝনঝনানিতে অসহায় হয়ে পড়লেও, বার্সেলোনাও ছিল আলোচনায়। তবে শেষ পর্যন্ত ৩৫ বছর বয়সী এ তারকা বেছে নিলেন যুক্তরাষ্ট্রের ক্লাবকেই।

বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, আরও এক মৌসুমের জন্য ইউরোপে থাকতে চেয়েছিলেন মেসি। কিন্তু কোনো সন্তোষজনক প্রস্তাব না পাওয়ায় তার বেছে নেওয়ার জন্য ছিল ইন্টার মায়ামি ও আল হিলালের মধ্যে যে কোনো একটি।

সৌদি আরবের ফুটবলে এরই মধ্যে পাড়ি জমিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। কিন্তু আল হিলালের সঙ্গে নাকি আর্থিক বনিবনা হয়নি মেসির।

মায়ামির তিন মালিকের একজন ইংল্যান্ডর গ্রেট ফুটবলার ডেভিড বেকহ্যাম। এই দলকে মেসির বেছে নেওয়ার কারণ হিসেবে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। এর মধ্যে সেখানকার জীবনযাত্রার বিষয় যেমন আছে, তেমনি ফুটবলের বাইরেও বিস্তৃত বড় সব ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়ও আছে। বিশেষ করে অ্যাডিডাস ও অ্যাপলের সঙ্গে চুক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X