স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

গ্যালারিতে সংঘর্ষের ঘটনায় যা বলছেন মেসি

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

দুই বছর আগে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি পণ্ড হয়, ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সির (আনভিসা) কর্মকর্তাদের বাধায়। এবারও পণ্ড হওয়ার পথে ছিলেন দুদলের সুপার ক্ল্যাসিকোটি। তবে এবার কারণ ছিল গ্যালারির দাঙ্গা। যদিও পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক মেসি জানান, পরিস্থিতি আরও শান্ত করার জন্য খেলার সিদ্ধান্ত নেন তারা।

ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়ায় গ্যালারিতে। আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জাতীয় সংগীতের সময় ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে দুয়ো দেয় আর্জেন্টিনার সমর্থকরা। এতে ক্ষিপ্ত হয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর আসন ছুড়ে মারেন ব্রাজিলের সমর্থকরা। আর তাতেই সংঘাতে জড়িয়ে পড়েন দুদলের সমর্থক। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাটিচার্জ শুরু করে।

এতে বেশ কয়েকজন আহত হন। পরে মাঠে গড়ানো ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ৬৩ মিনিটে লো সেলসোর কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন নিকোলাস ওতামেন্দি। ম্যাচের ৭৮ মিনিটে নিষ্প্রভ মেসির পরিবর্তে দ্য মারিয়াকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ।

ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনা নিয়ে মেসি বলেন, ‘আমরা দেখেছি, পুলিশ মানুষকে পেটাচ্ছে। সেখানে আমাদের পরিবারের কিছু সদস্যও ছিল। কোপা লিবার্তোদোরেসের ফাইনালেও একই ঘটনা ঘটে। তারা গেম খেলার চেয়ে এটিতে (সংঘর্ষ) বেশি মনোযোগী।’

এ সময় মেসি আরও বলেন, ‘আমরা একটা পরিবার, পরিস্থিতি আরও শান্ত করার জন্য আমরা খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিশ্বকাপ জয়ী রক্ষণভাগের এই তারকা বলেন, ‘ব্রাজিলের পুলিশ যা করছে তা দেখে লজ্জা লাগে! এটা কীভাবে সম্ভব? ব্রাজিলের সবসময় একই রকম ঘটনা ঘটে, আর কতদিন এই দৃশ্য দেখতে হবে?’

এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পযেন্ট নিয়ে টেবিলের ছয়ে নেমে গেছে ব্রাজিল।

এ দিকে দিনের অন্য ম্যাচে দারউইন নুনিয়েজের জোড়া গোলে বলভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে উরুগুয়ে। প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় কলম্বিয়া। ইকুয়েডরের কাছে চিলি হেরেছে ১-০ গোলে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উরুগুয়ে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল ধরতে নিচে নামে হিমালয়ান শকুন

চাকরি দিচ্ছে নগদ, থাকছে না বয়সসীমা

শিক্ষিকার ঘরে নিখোঁজ মা-মেয়ের লাশ, যে তথ্য দিল পুলিশ

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগ

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

শাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৮ দফা ইশতেহার

বিপিএলের পরিবর্তিত সূচি ঘোষণা, কবে কার ম্যাচ

১১ দলীয় নির্বাচনী ঐক্যে থাকলেও আসন পায়নি যে ২ দল 

তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী 

দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

১০

খামেনির উপদেষ্টাসহ ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ

১১

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১২

নিখোঁজের ২১ দিন পর মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ, নোবেল পদক উপহার দিলেন মাচাদো

১৫

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

১৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

১৮

ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

১৯

ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

২০
X