স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার বিশ্বকাপ দল প্রস্তুত, মেসিকে নিয়ে যা জানালেন কোচ

লিওনেল মেসির প্রসঙ্গে মন্তব্য করেছেন স্কালোনি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসির প্রসঙ্গে মন্তব্য করেছেন স্কালোনি। ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দল অনেকটাই প্রস্তুত। এরই মধ্যে প্রায় একই মানের ৫০ জন ফুটবলার বেছে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। সে দেশের কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ৫০ জনের দলের বিষয়টি ছড়িয়ে পড়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘আমাদের কাছে প্রায় ৫০ জন খেলোয়াড়ের তালিকা আছে, যাদের সামর্থ্য প্রায় একই। যে কেউ জায়গা পেতে পারে। চোট এবং বাজে পারফরম্যান্সে খেয়াল রাখতে হয়, যেখানে আমরা কোনো ছাড় দিই না।’

তিনি আরও বলেন, ‘সর্বশেষ বিশ্বকাপে টুর্নামেন্টের খুব কাছাকাছি গিয়ে কয়েকজন খেলোয়াড় চোটে পড়েন। তাই কাউকে বিবেচনার বাইরে রাখার সুযোগ নেই। আর এ কারণেই আমাদের খেলোয়াড় তালিকাটা একটু বড়।’

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অনেক ফুটবলারই থাকছেন এবারের বিশ্বকাপ দলে। এ প্রসঙ্গে বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘তাদের বয়সটা এখন আদর্শ পর্যায়ে এবং বিশ্বকাপ জয়ের পর তারা এমন কোনো কিছু করেনি, যে সিদ্ধান্ত পাল্টাতে হবে। আমরা অনেক খেলোয়াড় ডেকেছি, কিন্তু বয়সের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠের পারফরম্যান্স। সর্বশেষ বিশ্বকাপে খেলা অনেকেই দলে ফিরবে, কারণ তারা এটা যোগ্যতাবলেই অর্জন করেছে এবং শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার অধিকারটা তাদের আছে।’

লিওনেল মেসির প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমরা কফি খেয়েছি। শুধু মেসির সঙ্গে কথা বলা নয়, অন্যদের সঙ্গেও সেই ইচ্ছাটা আছে। বিশ্বকাপ থেকে আমরা মাত্র ছয় মাস দূরে আছি। দলে কী ঘাটতি আছে, কী নেই, সেটা জানিয়ে দেওয়া ভালো।’

মেসির বিশ্বকাপে খেলা নিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। দেখা যাক কী হয়। সে-ই বলেছে, এখনো সময় আছে। তাই আমাদের চাপ তৈরি করা উচিত নয়। তার সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দেওয়াই ভালো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১০

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১১

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৩

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৬

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৭

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৮

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৯

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

২০
X