স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মানসিকভাবে শতভাগ প্রস্তুত ক্লান্ত বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত

গ্রুপ পর্বে প্রায় ৭২ ঘণ্টা পর পর ম্যাচ খেলেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ খেলে ক্লান্ত জামাল ভূঁইয়া-তপু বর্মনরা। আর কুয়েতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে রিকভারির জন্য সময় পেয়েছে সেই ৭২ ঘণ্টায়ই।

আর গতকাল বৃহস্পতিবার ঈদের দিন থাকায় মাঠে অনুশীলন করেনি তারা। টানা ম্যাচ খেলার ক্লান্তি চেপে ধরেছে বাংলাদেশের ফুটবলারদের। ক্লান্ত কথা স্বীকার করে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া জানান মানসিকভাবে শতভাগ প্রস্তুত তারা।

আজ শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা জানি কুয়েত খুব ভালো দল, শক্তিশালী দল। কুয়েত তাদের গ্রুপে সেরা হয়েছে। এটাই ইঙ্গিত দেয় যে তারা অনেক শক্তিশালী দল।’

এ সময় নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান জামাল, ‘আমাদের নিজেদের ভেতরেও আত্মবিশ্বাস আছে। আমাদের এমন একটা দল আছে, যারা লড়তে জানে এবং প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। আমরা যদিও ক্লান্ত, তবে আমরা মানসিকভাবে শতভাগ প্রস্তুত এই ম্যাচের জন্য।’

লেবাননের কাছে প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচে মালদ্বীপ ও ভুটানের জালে ছয় গোল দেয় বাংলাদেশ। গোল করার দিকে আরও বেশি মনোযোগী হচ্ছেন রাকিব-মোরসালিনরা।

তাই সেমিফাইনালে প্রতিপক্ষের কথা না ভেবে নিজেদের নিয়েই শুধু ভাবতে চান জামাল, ‘কুয়েত আগ্রাসী খেললে আমরাও আগ্রাসী খেলব। তবে আমরা আমাদের খেলাটাই খেলব, তাদের খেলাটা খেলব না। আমাদের নিজেদের দিকেই নিজেদের মনোযোগ দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন আমরা গোল হজম না করে বসি। নিজেদের রক্ষণের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, গোল করার দিকে মনোযোগ দিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X