স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৬:০৩ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে যাওয়ার বিষয়ে যা বললেন বেনজেমা

আল ইত্তিহাদের জার্সিতে করিম বেনজেমা। ছবি : সংগ্রহীত
আল ইত্তিহাদের জার্সিতে করিম বেনজেমা। ছবি : সংগ্রহীত

রিয়াল মাদ্রিদে ১৪ বছরের ক্যারিয়ারের শেষে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার বর্তমান ঠিকানা সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ। ফরাসি এই তারকা বলতে গেলে একদম আকস্মিকভাবেই যোগ দেন সৌদি ক্লাবটিতে। ব্যালন ডি’অর জয়ী এই স্ট্রাইকার কেন লস ব্লাঙ্কোস শিবির ছেড়ে সৌদি আরবে গেলেন এই প্রশ্নের উত্তর খুঁজছে ফুটবল ভক্তরা। সৌদি ক্লাবটির হয়ে প্রথম সংবাদ সম্মেলনে বেনজেমা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। ৩৫ বছর বয়সী ফ্রান্সের এই স্ট্রাইকার তিন বছরের চুক্তিতে গেলেন সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ডেড়ায়। আল ইত্তিহাদ থেকে বছরে ২০ কোটি ইউরো করে পাবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩১৮ কোটি ৯৩ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। তাহলে কি বিশাল অঙ্কের অর্থই তার সৌদি যাওয়ার মূল কারণ। তবে করিম বেনজেমার বলেন, অর্থ নয় ভিন্ন কারণেই স্পেন ছেড়েছেন তিনি। বেনজেমা বলেন, ‘কেন আল ইত্তিহাদ? কারণ, এটি সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলোর একটি। এ ক্লাবের সমর্থকদের অনেক আবেগ এবং ক্লাবটির অনেক ট্রফিও আছে। আর সৌদি আরব কেন? কারণ, আমি মুসলিম এবং এটা একটা মুসলিম দেশ। আমি সব সময় এমন একটা দেশে থাকতে চেয়েছি’। উল্লেখ্য, ফরাসি এই স্ট্রাইকার তার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৪৭ ম্যাচে ৩৫৩টি গোল করেছেন। তার চেয়ে বেশি গোল রয়েছে শুধু সিআরসেভেনের, ৪৫০টি। এ ছাড়াও রিয়ালের জার্সিতে ব্যালন ডি’অর জয়ী এ তারকা জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগাসহ মোট ২৫টি ট্রফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X