স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ
চ্যাম্পিয়নস লিগ

ফাইনালের লড়াইটা মার্টিনেজ-আলভারেজের

উয়েফা চ্যাম্পিয়নস লিগে একে অপরের মুখোমুখি আর্জেন্টিনার লাওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ
উয়েফা চ্যাম্পিয়নস লিগে একে অপরের মুখোমুখি আর্জেন্টিনার লাওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। শিরোপার লড়াইটা যতটা না দুই ক্লাবের, তার চেয়ে বেশি যেন দুই তারকা লাওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের। কেননা, এ ম্যাচেই অনন্য কীর্তি গড়ার সুযোগ রয়েছে এই দুই আর্জেন্টাইনের। একই মৌসুমে বিশ্বকাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কৃতিত্ব আছে আটজন কিংবদন্তির। এবার সেই তালিকায় নাম তোলার সুযোগ এসেছে মার্টিনেজ ও আলভারেজের সামনে।

গত বছর কাতারে দুজন একসঙ্গে আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। কাঁধে কাঁধ মিলিয়ে উঁচিয়ে ধরেন সোনালি ট্রফি। এর আগে একত্রে উৎসব করেছিলেন কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয়ের। দুই বন্ধু এবার আজকের ম্যাচে হয়ে উঠবেন একে অপরের ‘কঠিন শত্রু’।

বাংলাদেশ সময় রাত ১টায় তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একে অপরের মুখোমুখি হবেন তারা। ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের ফাইনালটি রূপ নিয়েছে দুজনের লড়াইয়ে।

আলভারেজ ও মার্টিনেজ দুজনই তাদের দলের গুরুত্বপূর্ণ তারকা। তারা তাদের ক্লাবকে লিগ শিরোপা জয়ের ক্ষেত্রে সাহায্য করেছেন। মার্টিনেজ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইতালিয়ান সেরি আ, কোপা ইতালিয়ার শিরোপা জিতিয়েছেন।

হুলিয়ান আলভারেজ ম্যানসিটিতে হালান্ডের ছায়া হয়ে থাকলেও যখনই সুযোগ পেয়েছেন গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। প্রিমিয়ার লিগের পাশাপাশি এফএ কাপের শিরোপা জয়ে অবদান রেখেছেন তরুণ আলভারেজ। তিনি অনবদ্য পারফারমেন্স করে পেপ গার্দিওলার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

২০২২-২৩ মৌসুমে মার্টিনেজ সেরি আ লিগে ৩৮ ম্যাচে গোল করেছেন ২১টি; সতীর্থদের দিয়ে করিয়েছেন সাতটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোট ১২ ম্যাচ খেলে তিনটি গোল করেছেন। তিনটি গোলে সহায়তা করেছেন ইন্টার অধিনায়ক। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এসি মিলানের বিপক্ষে মহামূল্যবান গোল করে দলকে ফাইনালে পৌঁছে দেন মার্টিনেজ।

এদিকে হুলিয়ান আলভারেজ প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে সুযোগ পেয়ে আটটি গোল করেছেন। ম্যানসিটি তারকা আর্লিং হালান্ডের কারণে খুব একটা সুযোগ পান না তিনি। তা ছাড়া চ্যাম্পিয়নস লিগে তিনটি গোল করেছেন এই তরুণ তুর্কি। আরও দুটি গোলে সহায়তা করেছেন। সেমিফাইনালের দ্বিতীয় লেগে তিনি ৮৯ মিনিটে নেমেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেন।

আজ রাতের ফাইনালে দুই আর্জেন্টাইন স্ট্রাইকার চাইবেন তাদের ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লিগের শিরোপা উঁচিয়ে ধরতে। আজ যার হাতে শিরোপা উঠবে তিনিই হবেন এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস শিরোপাজয়ী নবম খেলোয়াড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X