স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিকদের উদ্দেশে মানে

‘তোমরা প্রতিদিন আমাকে মেরে ফেলছ’

বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার সাদিও মানে। ছবি : সংগৃহীত
বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার সাদিও মানে। ছবি : সংগৃহীত

ইংলিশ জায়ান্ট লিভারপুলের হয়ে ৬ মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জিতে জার্মানিতে পাড়ি জমান সাদিও মানে। বাভারিয়ান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে এক বছরে বুন্দেসলিগা ও সুপার কাপের শিরোপাও জেতেন সেনেগালিজ এই স্ট্রাইকার। তবে চোটে জর্জরিত ও বাজে ফর্মের কারণে সাংবাদিকদের সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ৩১ বছর বয়সী মানে।

গত মৌসুমে মেজাজ হারিয়ে বায়ার্ন সতীর্থ লিরয় সানের মুখে ঘুসি মেরে বিতর্কিত হয়েছিলেন সাদিও মানে। সেই ঘটনার জেরে সাদিওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন। ২০ মিলিয়ন ইউরোতে তারকা স্ট্রাইকারকে বিক্রি করে দেবে বাভারিয়ান ক্লাবটি। এমনটিই জানিয়েছে জার্মান সাময়িকী কিকারসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

৩ জুলাই সাদিও মানের এজেন্ট বাকারি সিসের সঙ্গে সাক্ষাৎ করেছে আল নাসর কর্তৃপক্ষ। ক্রিস্টিয়ানো রোনালদোর-সাদিও মানে আল নাসরে জুটি গড়ার দারুণ সম্ভাবনা রয়েছে বলে জার্মান সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করে।

তবে সাংবাদিকদের এ ধরনের আচরণ খুব একটা ভালো লাগেনি সাদিও মানের। তাইতো প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য বায়ার্নের হোম ভেন্যু আলিয়াঞ্জ অ্যারেনায় অনুশীলন করতে আসেন সাবেক লিভারপুল তারকা। সেখানে বায়ার্ন ছাড়ার ব্যাপারে মানেকে প্রশ্ন করতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘তোমরা (সাংবাদিকরা) আমাকে প্রতিদিন মেরে ফেলছ। এখন আবার আসছ কথা বলতে।’ এর পরেই আলিয়াঞ্জ অ্যারোনা থেকে বেরিয়ে যান সেনোগাল স্ট্রাইকার।

গত মৌসুমে বায়ার্নের হয়ে ৩৮ ম্যাচে মাত্র ১২টি গোল করেন মানে। তবে আগামী বুধবার প্রাক-মৌসুমে ম্যানচেস্টার সিটি বিপক্ষে মাঠে নামতেই মুখিয়ে আছেন বায়ার্ন ফরোয়ার্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১০

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১১

ভোরে ঝরল ৪ প্রাণ

১২

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৩

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৪

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৫

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৬

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৭

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৮

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৯

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X