স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

শিরোপা দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। চাপের সেই ম্যাচে অভিজ্ঞতার ঝলক দেখিয়ে কাজটা ঠিকই করে দেখাল আল নাসর। সৌদি প্রো লিগে বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে দামাস এফসিকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে দলটি। এই জয়ে লিগের শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে এসেছে মাত্র চার পয়েন্টে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আল-নাসর। পাঁচ মিনিটও পূর্ণ হয়নি, তার আগেই লিড এনে দেন আব্দুলরহমান ঘারিব। ডান প্রান্ত দিয়ে কিংসলি কোমানের তৈরি করা সুযোগ থেকে দারুণ নিয়ন্ত্রণে বল জালে পাঠান তিনি।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও ফিনিশিং ব্যর্থতায় তা কাজে লাগাতে পারেনি আল-নাসর। জোয়াও ফেলিক্সের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে, আরেকটি যায় লক্ষ্যের বাইরে। একটি হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টির দাবি উঠলেও রেফারির বাঁশি বাজেনি। অন্যদিকে দামাকও মাঝে মধ্যে আক্রমণ করে ভীতি ছড়ায়, যদিও অফসাইডে একটি গোল বাতিল হয়।

বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেলিক্সের থ্রু পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি। এটি ছিল রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯৬০তম গোল—ফুটবল ইতিহাসে ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন তিনি মাত্র ৪০ গোল দূরে।

৬৮ মিনিটে কর্নার থেকে জামাল হারকাসের হেডে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দামাক। এতে শেষ দিকে কিছুটা চাপে পড়ে আল-নাসর। এমনকি শেষ দশ মিনিটে রোনালদো আবারও জাল খুঁজে পেলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

তবে শেষ পর্যন্ত আর বড় বিপদ হয়নি। দুই গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে আল-নাসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X