বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নারী কাবাডি বিশ্বকাপ প্রশিক্ষণে গেলেন বগুড়ার দুই খেলোয়াড়

ইসরাত জাহান সাদিকা ও আছমিতা আক্তার ঐশী। ছবি : সংগৃহীত
ইসরাত জাহান সাদিকা ও আছমিতা আক্তার ঐশী। ছবি : সংগৃহীত

ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশীপ এবং ভারতে নারী কাবাডি বিশ্বকাপ। এ লক্ষ্যে প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেয়েছেন বগুড়ার প্রতিভাবান দুই নারী খেলোয়াড়। ডাক পেয়েছেন, বর্তমানে আউটসোর্সিংয়ে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দলের হয়ে খেলা ইসরাত জাহান সাদিকা এবং বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আছমিতা আক্তার ঐশী।

সাদিকা বগুড়া শহরের বৃন্দাবন উত্তর পাড়ার আব্দুল কাদের রনির মেয়ে ও ঐশী বগুড়া শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার আতাউর রহমানের মেয়ে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০-২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইরানে নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশীপ এবং মার্চে ভারতে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ ও নারী বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ নারী কাবাডি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট দুটিতে ভালো ফলাফলের লক্ষ্যে আগামী ১০ জানুয়ারি ২০২৫ হতে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নারী কাবাডি দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। সেখানে তাদের যোগ দিতে বলা হয়েছে।

কাবাডি ফেডারেশনের এ্যাড হক (আহ্বায়ক) কমিটি দেশের কাবাডির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সাদিকা ও ঐশীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের দুইজনের ইচ্ছা ছিল জাতীয় দলের হয়ে খেলার, সেই স্বপ্ন ইনশাহ্আল্লাহ পূরণ হতে যাচ্ছে। আর তারা এতে বর্তমানে এত খুশি যে অনুভুতি প্রকাশ করার মত নয়।

বগুড়া কাবাডি একাডেমির সভাপতি জাহিদ হাসান জানান, বগুড়ায় কাবাডি একাডেমি চালু হওয়ার পর থেকে বগুড়ায় কাবাডিতে ছেলেরা ও মেয়েরা অনেক এগিয়ে গেছে। বগুড়ার এ দুই নারী খেলোয়াড়ের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ জেলা তথা দেশের জন্য গর্বের বিষয়। আমরা তাদের সফলতা কামনা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১০

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১১

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১২

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৩

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৪

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৫

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৬

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৭

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৮

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৯

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

২০
X