মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত করল বাংলাদেশ

নারী কাবাডি বিশ্বকাপের প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
নারী কাবাডি বিশ্বকাপের প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

চলমান নারী কাবাডি বিশ্বকাপের প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ম্যাচে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারায় স্বাগতিকরা।

থাইল্যান্ড টস জিতে প্রথমে রেইড বেছে নেয়। থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেইড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন, যা ছিল বোনাস পয়েন্ট। পরের রেইডে শ্রাবণী একজনকে মেরে আসেন। শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমবারের লিড এনে দেন মেইবি চাকমা।

ম্যাচ চলতে থাকে সমান তালে—রেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন। ফিরতি রেইড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাট ছাড়েন বাংলাদেশি রেইডার শ্রাবণী মল্লিক। ১১-১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুইজনকে মেরে আসেন, লিড পায় বাংলাদেশ। ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে মাঝ বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউটে করে বাংলাদেশ, ১৮-১৩ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪০-৩১ পয়েন্টে থাইল্যান্ডকে হারায় স্বাগতিকরা।

এর আগে, উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে ম্যাট ছাড়তে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X