ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০২:১০ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারী কাবাডি বিশ্বকাপের অন্যতম পরাশক্তি ইরান এখন ঢাকায়। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান নারী কাবাডি বিশ্বকাপ খেলছে দেশটি। ঢাকার অতিথেয়তায় মুগ্ধ পার্সিয়ানরা, মজেছেন এখানকার খাবারের ঝালে!

ম্যাচ শুরুর পর আসরের তৃতীয় দিনের প্রথম ম্যাচে বুধবার জাঞ্জিবারকে উড়িয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত করেছে বিশ্ব কাবাডির পরাশক্তি ইরান। আগের দুই ম্যাচে পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিল ২০১২ সালে আয়োজিত প্রথম নারী বিশ্বকাপের ফাইনালিস্টরা।

গতকাল টানা তৃতীয় জয়ের পর ঢাকা নিজেদের অভিজ্ঞতার বর্ণনায় ইরান জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক আসমা ফাকরি বলছিলেন, ‘বাংলাদেশের আয়োজন খুব চমৎকার। আয়োজন দেখে আমরা বিস্মিত হয়েছি। এখানকার মানুষ খুব ভালো, আন্তরিক এবং তাদের সঙ্গে মিশতে পেরে আমরাও খুশি।’

আসমা ফাকরি আরও বলেন, ‘বাংলাদেশের খাবারে মরিচ (ঝাল) একটু বেশি, ইরানের মানুষ এটা খেতে অভ্যস্ত নয়। এখানকার খাবার অবশ্য আমাদের ভালো লেগেছে। আমাদের জন্য এই খাবার একটি সুন্দর অভিজ্ঞতা।’

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে গত আসরের ফাইনালিস্ট ভারত ও ইরান ছাড়াও অংশগ্রহণ করছে নেপাল, চায়নিজ তাইপে, পোল্যান্ড, জার্মািন, উগান্ডা, জাঞ্জিবার, কেনিয়া. থাইল্যান্ড এবং স্বাগতিক বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকার ঘোষিত তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে এ নারী বিশ্বকাপ। যাকে ঘিরে ১০ অতিথি এবং বাংলাদেশ দলের পদচারণায় মুখর মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X