কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে মানবিক সহায়তায় পাব্জি মোবাইল কমিউনিটি

বিতরণ করা হয় ইফতার ও ঈদের প্রয়োজনীয় সামগ্রী। ছবি : সংগৃহীত
বিতরণ করা হয় ইফতার ও ঈদের প্রয়োজনীয় সামগ্রী। ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজান, যখন হৃদয় নরম হয়ে আসে, রোজার কষ্টের মাঝেও ভালোবাসা আর সহানুভূতির ঢেউ ওঠে, ঠিক সেই সময়ে লেখা হলো এক অনন্য গল্প। ভার্চুয়াল ব্যাটলগ্রাউন্ডে লড়াই করা, চিকেন ডিনারের জন্য ছুটে বেড়ানো গেমাররাই এবার নেমে এলো বাস্তব জীবনের মানবতার ময়দানে।

হ্যাঁ, কথা হচ্ছে পাব্জি মোবাইল গেমারদের নিয়ে। যাদের অনেকেই ভাবতেন শুধু স্ক্রিনে সীমাবদ্ধ, তারাই প্রমাণ করল গেমারদের মাঝেও মানবতা বেঁচে আছে।

‘রমাদান উইশ গেমার্স ফর হিউম্যানিটি’ উদ্যোগে গেমার কমিউনিটি এক হয়ে দাঁড়ায় অসহায় মানুষের পাশে। ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় এই যাত্রা। সেখানে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, চিনি, সেমাই, খেজুরসহ ইফতার ও ঈদের প্রয়োজনীয় সামগ্রী। অনেকের চোখে ভেসে ওঠে কৃতজ্ঞতা আর বিস্ময়, কারণ তারা ভাবেনি গেমাররাই তাদের পাশে দাঁড়াবে।

এরপর ধারাবাহিকভাবে ২৩ ফেব্রুয়ারি রাজশাহী, ২৫ ফেব্রুয়ারি সিলেট এবং ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে ছড়িয়ে পড়ে এই উদ্যোগ। চারটি শহরে একই আবেগ। কৃতজ্ঞতা, আনন্দ আর বিশ্বাস যে মানবতা এখনো বেঁচে আছে।

সব মিলিয়ে ৬০০ জন দুস্থ মানুষের হাতে পৌঁছে যায় সহায়তা। এর মানে হাজারো মুখে হাসি, অসংখ্য পরিবারের স্বস্তি। এই উদ্যোগ শুধু খাদ্য বিতরণ নয়, এটি একটি শক্ত বার্তা গেমিং শুধু বিনোদন নয়, এটি এমন একটি কমিউনিটি গড়ে তুলতে পারে, যা এক হলে বাস্তব জীবনেও পরিবর্তন আনতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X