স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

গোলের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস। ছবি : এশিয়ান হকি ফেডারেশন
গোলের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস। ছবি : এশিয়ান হকি ফেডারেশন

বাংলাদেশে হকির ইতিহাস-ঐতিহ্য অনেক হলেও নারী হকিতে এত দিন সিনিয়র জাতীয় দলই ছিল না। এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাইয়ের জন্য প্রথমবারের জন্য জাতীয় দল গঠন হয়েছে। ইন্দোনেশিয়ায় বাছাই টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার অভিষেক ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করেছে। আজ শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ নারী হকি দল।

ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমন গোল করেন। পরের মিনিটেই উজবেকিস্তানের মাদিনাবানু খুজায়েভা পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। ২৪ মিনিটে কনা আক্তার আবার বাংলাদেশকে লিড এনে দেন। বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর রিয়া পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে আরেক দফা এগিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে উজবেকিস্তানের খেইদারোভা জুলখোমোর পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। ম্যাচের বাকি ১৪ মিনিট বাংলাদেশ খুব সতর্কতার সাথে খেলে। খেলা শেষের হুইসেলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা বিজয় উল্লাস করে।

এক গোল করা আইরিন আক্তার রিয়া ম্যাচ সেরা হয়েছেন। গতকাল চাইনিজ তাইপের ম্যাচে তিনিই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম গোল করেছেন। আজ সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং ম্যাচ সেরা হওয়ায় বেশ উচ্ছ্বসিত, ‘আমি অনেক খুশি হয়েছি আজকের খেলায় বেস্ট প্লেয়ার হওয়ায়। আমাদের দলের সবাই সহায়তা করেছে যার কারণে আমি এখানে আসতে পেরেছি।’

‘এ’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে বাংলাদেশই গ্রুপের শীর্ষে। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালিস্ট চার দলই জাপানে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছে। পরশু গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে এক পয়েন্ট পেলেও সুযোগ থাকবে বাংলাদেশের সেমিফাইনাল ও এশিয়ান গেমস নিশ্চিত করার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১০

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১১

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১২

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৩

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

১৪

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

১৫

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

১৬

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

১৭

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

১৮

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

১৯

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

২০
X