মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন ম্যাচে ২৬ গোল হজম করে বাংলাদেশের লজ্জার সমাপ্তি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাই প্লে-অফ সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রতিটি ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। আগেই সিরিজ জিতে নেয়া পাকিস্তানের জন্য শেষ ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার, কিন্তু সেখানেও স্বাগতিকরা রক্ষা পায়নি বড় ব্যবধানের পরাজয় থেকে। আজ ঢাকায় তৃতীয় ম্যাচে পাকিস্তান ১০–৩ গোলের ব্যবধানে জিতে সিরিজটা শেষ করেছে একচেটিয়া দাপট দেখিয়ে। তিন ম্যাচ শেষে বাংলাদেশের জালে গেছে মোট ২৬ গোল, ফিরতি পথে বাংলাদেশ করতে পেরেছে মাত্র পাঁচটি।

প্রতিটি পরিসংখ্যানে পাকিস্তান যে অনেক এগিয়ে—সেটা জানা। কিন্তু পুরো সিরিজ জুড়ে বাংলাদেশ যে প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও দেখাতে পারেনি, সেটাই হতাশার জায়গা। আক্রমণে ধারহীনতা, রক্ষণে গলদ আর সুযোগ নষ্ট করার মহড়া—সব মিলিয়ে রেজাউল করিম বাবুর দল তেমন কোনো লড়াইই গড়ে তুলতে পারেনি। তরুণদের দিয়ে দল সাজালেও মাঠের বাস্তবতায় সেই ঝুঁকির ফল ভালো আসেনি।

পুরো ম্যাচে কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করাও বড় ব্যবধানে হারের অন্যতম কারণ। রাকিবুল, আব্দুল্লাহ, সবুজ ও ওবায়দুল জয়রা কয়েকটি ‘কানেক্ট’ মিস করেন, আর ১৫তম মিনিটে খালি পোস্ট পেয়েও গোল করতে পারেননি সোহানুর রহমান সবুজ। এগুলোই পাকিস্তানের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ আরও সহজ করে দেয়।

আজকের ম্যাচে পাকিস্তান ১৫টি পেনাল্টি কর্নার থেকে ৯টিতে গোল পেয়েছে—যা ব্যবধান আরও স্পষ্ট করে। একাই ৬ গোল করেছেন সুফিয়ান; আব্দুর রহমানের দুটি ও নাদিম আহমেদের একটি গোল আসে পেনাল্টি কর্নার থেকে। ফিল্ড গোলটি করেন রানা ওয়ালিদ। বিপরীতে বাংলাদেশের তিন গোলের দুটি ফিল্ড গোল এবং একটি পেনাল্টি কর্নার থেকে। সিরিজজুড়ে ৮টি পেনাল্টি কর্নার পেয়েও আশরাফুল ইসলাম কেবল একটি গোল করতে পেরেছেন।

এই দলে অনূর্ধ্ব–২১ দলের সাতজন খেলোয়াড় রয়েছেন, যারা দু’দিন পরই ভারত সফরে গিয়ে খেলবেন অনূর্ধ্ব–২১ বিশ্বকাপ—যা বাংলাদেশের হকির ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপ অংশগ্রহণ।

প্রস্তুতি ম্যাচ হিসেবে সিরিজটা হয়তো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু মাঠের পারফরম্যান্স যে বড় ছবিতে সতর্কবার্তা—তা স্পষ্ট হয়ে উঠেছে তিন ম্যাচের ব্যবধানে বিশাল গোল হজমেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X