ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে টপকে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপ বাছাইয়ের টিকিট নিশ্চিত করল পাকিস্তান। মওলানা ভাসানি জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় প্লে-অফ ম্যাচে অতিথিরা জিতল ৮-০ গোলে।

তিন ম্যাচের প্লে-অফ সিরিজে বৃহস্পতিবার পাকিস্তান জিতেছিল ৮-২ গোলে। সে ম্যাচে স্বাগতিকরা কিছুটা প্রতিরোধ করেছিল বটে। দ্বিতীয় ম্যাচে বিনা প্রতিরোধে ম্যাচ জিতল সাবেক বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন পাকিস্তান। রোববারের সিরিজের শেষ ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার উপলক্ষ্য হয়ে থাকল।

ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম পেনাল্টি কর্ণার পায় পাকিস্তান—সুফিয়ান খানের ড্রাগ-ফ্লিক অতিথি দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। এই কোয়ার্টারে বাংলাদেশের উল্লেখ করা মত তেমন কোন প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। ১৯তম মিনিটে ওয়াহিদ আশরাফ খানের ফিল্ড গোল ব্যবধান দ্বিগুণ করেছে। ডানদিক থেকে বক্সে প্রবেশ করা পাকিস্তান দ্রুত দুটি পাস খেলে বাংলাদেশের রক্ষণ ফাঁদ এড়িয়ে গোল মুখ খুলে নিয়েছিল। ২৪তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডানদিক থেকে আক্রমণে ওঠা মোহাম্মদ আব্দুল্লাহ বক্সে প্রবেশ করে বল বাড়ান সিয়াম তানভিরের কাছে, কিন্তু তার হিট বাইরে গেছে। ৩১তম মিনিটে আরেক সফল পিসি থেকে ব্যবধান ৩-০ করে অতিথিরা, গোল করেছেন সুফিয়ান খান। প্রথমার্ধের শেষমুহুর্তে চতুর্থ গোল করেছে পাকিস্তান—পিসি থেকে লক্ষ্যভেদ করেছেন ওয়ালিদ রানা।

৩২তম মিনিটে পঞ্চম গোল—সমন্বিত আক্রমণে সার্কেলের মধ্যে নির্বিঘ্নে লক্ষ্যভেদ করেন শহিদ হান্নান। ৩৪তম মিনিটে ম্যাচে স্বাগতিকদের প্রথম পিসি েথকে আশরাফুল ইসলামের ড্রাগ-ফ্লিক বাইরে গেছে। ৫৩তম মিনিটে আফরাজের ফিল্ড গোলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। ৫৭তম মিনিটে ওয়াহিদ আব্বাস রানা অতিথি দলের সপ্তম গোল করেছেন। ৫৯তম মিনিটে আম্মাদ বাট শেষ গোল করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X