কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৫:৫৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে কাজী আবুল কাশেম ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি : কালবেলা
শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি : কালবেলা

পটুয়াখালী জেলার কাজী আবুল কাশেম স্টেডিয়ামের আধুনিকায়ন ও সদর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহসান রাসেল এমপি।

রোববার (২৩ জুলাই) পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এই ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহাজাহান মিয়া।

আরও পড়ুন: এক লাখ গাছ লাগানোর উদ্যোগ সাতক্ষীরা জেলা প্রশাসকের

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত আমার গ্রাম আমার শহরের ভিশনকে সামনে রেখে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর প্রতিটি উপজেলায়ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। নাগরিক সুবিধাকে একেবারে তৃণমূলে পর্যায়ে নিয়ে যেতে পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও ইউনিয়নেও স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালী জেলার কাজী আবুল কাশেম স্টেডিয়াম এর আধুনিকায়ন প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

এ ছাড়াও বঙ্গবন্ধুর হাতে গড়া বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় দুস্থ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ ফাউন্ডেশনের সিডমানি ছিল ১৭ কোটি টাকা যা গত চার বছরে প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি টাকার অধিক। এ সিডমানি থেকে খেলোয়াড়দের জন্য ক্রীড়া সম্মানি ভাতা চালু করা হয়েছে। এ ছাড়া যেসব ক্রীড়াবিদ পড়াশোনা করছে তাদের সহযোগিতার লক্ষ্যে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করেছি।

এ সময়ে ভবিষ্যতেও পটুয়াখালী জেলার খেলাধুলার উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

পদ্মা সেতুকে এ অঞ্চলের ভাগ্য পরিবর্তনের সেতু উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু হবে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রধান নিয়ামক। বঙ্গবন্ধুর কণ্যা এ সেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে চিরদিনের জন্য কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। তিনি প্রমাণ করেছেন বাঙালি জাতি কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করে না।

তিনি আরও বলেন, আজ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ এলাকার জনগণের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারা দেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে বরিশালের পটুয়াখালী উপজেলা রয়েছে। এ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি টাকা । যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার মাঠ উন্নয়ন কাজসহ দুইতলা প্যাভিলিয়ন ভবন নির্মাণ, পাঁচ ধাপবিশিষ্ট সাধারণ গ্যালারি নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X