শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১১:০৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

এক লাখ গাছ লাগানোর উদ্যোগ সাতক্ষীরা জেলা প্রশাসকের

রোববার সাতক্ষীরা কালেক্টরেট ইকো পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। ছবি : কালবেলা
রোববার সাতক্ষীরা কালেক্টরেট ইকো পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। ছবি : কালবেলা

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাতক্ষীরা জেলাব্যাপী এক দিনে একযোগে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এরপর কালেক্টরেট ইকো পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বেশি করে গাছ লাগাতে হবে। এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে এক দিনেই জেলাব্যাপী ১ লাখ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সিভিল সার্জন মো. সবিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা মহিলা অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা ফাতেমা জোহরা, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফবিল্লাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X