কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

একই সারিতে পৃথিবী-সূর্য-বৃহস্পতি, দেখা যাবে শনিবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামীকাল শনিবার পৃথিবী থেকেই দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। একই রেখায় অবস্থান করবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটার্স অপজিশন’। সাধারণত আমরা পৃথিবী থেকে সৌরজগতের অন্য গ্রহগুলোকে আকাশের তারা হিসেবে দেখতে পাই। কোনোটা বেশি উজ্জ্বল, কোনোটা কম।

পৃথিবী থেকে দেখতে পাওয়া সবচেয়ে উজ্জ্বল তারাটি হলো– ধ্রুব তারা। এটা আসলে শুক্র গ্রহ। আর চাঁদ এবং শুক্র গ্রহের পর আমরা তৃতীয় উজ্জ্বল যে তারাটি দেখি তা হলো বৃহস্পতি গ্রহ। আয়তনের দিক দিয়ে এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ।

ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। অর্থাৎ পৃথিবীর একপাশে থাকবে সূর্য, আরেকপাশে থাকবে বৃহস্পতি গ্রহ। যেহেতু সূর্য এবং পৃথিবীর অপরদিকে থাকা তারাগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় তাই এসময় বৃহস্পতি গ্রহকে আমরা দেখতে পাব সবচেয়ে উজ্জ্বল তারা হিসেবে। শনিবার সারারাত পৃথিবীর আকাশে বৃহস্পতি দৃশ্যমান থাকবে।

ফোর্বসের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে।

এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহল বাড়ায়।

বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দূরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে অনেক উজ্জ্বল দেখাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X