রংপুর ও তারাগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

দেনা মেটাতে বাড়ি লুটতে গিয়ে হত্যা, ৩ দিন আগে কাজ নেন টাইলস মিস্ত্রি

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা
ঘটনাস্থলে ব্রিফ করেন রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। ছবি : কালবেলা
ঘটনাস্থলে ব্রিফ করেন রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। ছবি : কালবেলা

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার কারণ উদ্ঘাটন করতে পেরেছে পুলিশ। ঘটনার তিন দিন আগে তাদের বাড়িতে টাইলসের কাজ করেন মোরছালিন নামে এক ব্যক্তি। তিনিই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

গত ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দম্পতি যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের ছেলে শোভন বাদী হয়ে তারাগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া গ্রাম থেকে মোরছালিনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মোরছালিন তারাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি পড়ালেখার পাশাপাশি টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

গ্রেপ্তারের পর মোরছালিনকে নিয়ে মুক্তিযোদ্ধা যোগেশের বাড়িতে যায় পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যে বাড়ির পেছনের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালের রক্তমাখা হাতল উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে ব্রিফিংয়ে রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, হত্যাকাণ্ডের তিন দিন আগে মোরছালিন ওই বাড়িতে টাইলসের

কাজ করেন। এ সময় তার ধারণা হয়, বাড়িতে অনেক টাকা-পয়সা আছে। তার কিছু ধারদেনা ছিল। ওই বাড়ি থেকে কিছু টাকা পয়সা লুট করতে পারলে দেনা শোধ করতে পারবেন—এমন পরিকল্পনা থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন মোরছালিন।

পুলিশ সুপার জানান, মোরছালিন সঙ্গে একটি কুড়াল নিয়ে আসেন। বাড়িতে ঢুকে প্রথমে সুবর্ণাকে হত্যা করেন, পরে যোগেশকে। এরপর বাড়িতে থাকা একটি দা দিয়ে স্টিলের আলমারি ভাঙেন। তবে সেখানে কোনো টাকা পাননি বলে দাবি করেছেন। পরে বাড়ির ভেতরে থাকা গাছ বেয়ে বাইরে বেরিয়ে আসেন। যাওয়ার সময় কুড়ালটি পাশের পুকুরে ফেলে দিয়ে যান।

মারুফাত হুসাইন বলেন, ‘এ কাজ সে একা করেছে। অন্য কেউ এর সঙ্গে জড়িত নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X