কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

নদীভর্তি কুমির, তীরবেগে নৌকা চালিয়ে পার হলেন চালক!

কুমিরে ভরা নদী পাড়ি দিচ্ছে নৌকা। ছবি : সংগৃহীত
কুমিরে ভরা নদী পাড়ি দিচ্ছে নৌকা। ছবি : সংগৃহীত

নদীতে গিজ গিজ করছে শত শত কুমির। তার মধ্যে দিয়ে সাজোরে নৌকা চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। শুনতেই কেমন যেন গা শিউরে উঠলেও এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুমিরে ভরা নদী পাড়ি দিয়েছেন এক নৌকাচালক।

বৃহস্পতিবার (০৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নদীর ঘোলা পানিতে ঘুরে বেড়াচ্ছে শত শত কুমির। এরমধ্যে দিয়েই নৌকাটি চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। নৌকা চলার সাথে সাথে কুমিরগুলো এদিক ওদিকে ছোটাছুটি শুরু করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার।

ভিডিওতে দেখা যায়, মোটরচালিত নৌকায় কুমিরে ভরা নদী পাড়ি দিচেছন এক ব্যক্তি। তার নৌকার শব্দে চারদিকে ছোটাছুটি করছে কুমিরগুলো। পরিস্থিতি এমন দাঁড়ায় কিছু কুমিরের দেহের উপর দিয়ে নৌকা চালিয়ে যান তিনি। এ সময় ঘটতে পারতো যেকোনো বিপদ। কুমিরের লেজের ঝাপটা লেগে উল্টে গেলেই ঘটতে পারতো যেকোনো দুর্ঘটনা। তবে এসব ভয়কে জয় করে পথ পাড়ি দেন ওই চালক।

‘নেচার ইজ অ্যামেজিং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্সে এ ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি পাঁচ লাখের বেশি দেখা হয়েছে। তবে কবা বা কোথায় এটি তোলা হয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি।

পোস্টে দর্শকরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগ ব্যবহারকারী জানিয়েছেন, লাখ টাকা দিলেও এই ধরনের ঝুঁকি তাঁরা নিতে চাইবেন না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১০

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১২

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৩

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৪

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৫

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৭

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

২০
X