মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ এএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় যমুনা নদীতে নৌকা আটকা, আতঙ্কে বরযাত্রীসহ ৪০ যাত্রী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঘন কুয়াশায় যমুনার মাঝ নদীতে বরযাত্রীসহ ৪০ জনের জামালপুরের মাদারগঞ্জগামী একটি বিয়ের নৌকা আটকা পড়ে আছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে নৌকাটি পথ হারিয়ে আটকে যায় বলে জানান নৌকার যাত্রী মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের রাশেদুল ইসলাম বাবু।

ভুক্তভোগী রাশেদুল মোবাইল ফোনে এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে জানান, চরম নিরাপত্তাহীনতা এবং তীব্র শীতে বরযাত্রীরতা আতঙ্কিত হয়ে পড়েছে। এখন পর্যন্ত তাদের উদ্ধার করা হয়নি।

তিনি শিগগিরই তাদের উদ্ধারে অনুরোধ জানান।

বরের বরাদ দিয়ে বাবু জানান, শুক্রবার তারা বরযাত্রী হয়ে তারতাপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সানির বিয়েতে বগুড়া শহরের সাবগ্রামে যান। বিয়ে শেষ করে সন্ধ্যায় তারা মাদারগঞ্জের উদ্দেশে বগুড়ার সারিয়াকান্দির কালিতলা ঘাট থেকে নৌকা যোগে রওনা হলে কিছুক্ষণ চলার পর ঘন কুয়াশার কারণে তাদের নৌকা পথ হারিয়ে ফেলে।

নৌকার মাঝি জানায়, তারা সারিয়াকান্দি ও মাদারগঞ্জ জামথল ঘাটের মাঝামাঝি কোনো স্থানে রয়েছে। এত ঘন কুয়াশায় তারা পথ চিনতে না পারায় মাঝ নদীতে নোঙ্গর করে বসে আছে।

নৌকায় থাকা আক্তার মিয়া নামে মুঠোফোনে জানান, সন্ধ্যা ৭টায় নৌকা ছাড়ে। মাঝপথে এসে আর নৌকা আর সামনে যাচ্ছে না। মাঝিও পথ ভুলে গেছে। নৌকায় নারী ও শিশুরা রয়েছে৷ এ তীব্র শীতে খুব কষ্টে আছেন। তাদের দ্রুত উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷

এ বিষয়ে বগুড়ার সারিয়াকান্দি থানার ওসিকে একাধিকবার কল করা হলে তিনি কোনো সাড়া দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X