কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মাছ খেয়ে ৪ অঙ্গ হারালেন নারী!

লরা বারাজাস। ছবি : সংগৃহীত
লরা বারাজাস। ছবি : সংগৃহীত

আমরা তো মাছে-ভাতে বাঙালি। মাছ আমাদের খাবারের পাতে থাকবে এটাই স্বাভাবিক। তবে মাছ খেয়ে যদি আপনার অঙ্গ হারাতে হয় তাহলে মাছ খাওয়া ছেড়ে দিতে পারেন আপনি।

সম্প্রতি মাছ খেয়ে চারটি অঙ্গ হারিয়েছেন এক নারী। ঘটনাটি অবাক করার মতো হলেও সত্য। সিদ্ধ করা ‘তেলাপিয়া মাছ খেয়ে’ যুক্তরাষ্ট্রের এক নারী ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হয়েছেন। এতে তার চারটি অঙ্গ কেটে ফেলতে হয়েছে। মার্কিন ওই নারীর নাম লরা বারাজাস (৪০)।

সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদেনে বলা হয়, একজন আমেরিকান মা তার চারটি অঙ্গ হারিয়ে ফেলেছেন। কম রান্না করা তেলাপিয়া মাছ খেয়ে তিনি ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এক মাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি থেকে সংক্রমণের সঙ্গে লড়াই করেন। বুধবার তার জরুরি অস্ত্রোপচার করে চারটি অঙ্গ কেটে ফেলা হয়।

লরার ছয় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। লরার বন্ধু আনা মেসিনার মতে, জুলাইয়ের শেষের দিকে স্থানীয় বাজার থেকে কেনা একটি মাছ রান্না করে খাওয়ার কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়েন তিনি।

লরা প্রায় তার জীবনই হারাতে বসেছিলেন। তিনি অনেকটা কোমায় চলে গিয়েছিলেন। তার আঙ্গুল, পা ও নিচের ঠোঁট কালো হয়ে গিয়েছিল। তার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল।

ভয়াবহ প্রাণঘাতী ব্যাকটেরিয়া ‘ভিব্রিও ভালনিফিকাস’ থেকে লরা সংক্রমণের শিকার হয়েছিলেন। ১ সেপ্টেম্বর এই ব্যাকটেরিয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সতর্ক করেছিল।

সিডিসির মতে, মানুষ কাঁচা বা কম রান্না করা সামুদ্রিক খাবার খেলে বা সমুদ্রের পানিতে ক্ষত সৃষ্টি হলে ভিব্রিও ভালনিফিকাসে আক্রান্ত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X